চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বিপক্ষেই সেরাটা চান কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩১ পূর্বাহ্ণ ১৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এক বলও না গড়িয়ে পরিত্যক্ত হয়েছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। পরে সংবাদ সম্মেলনে তাই ম্যাচ নিয়ে খুব একটা কথা বলার আগ্রহ দেখালেন না সংবাদকর্মীরা। তাদের সব আগ্রহের বিষয়ে থাকল ১৬ জুন ভারত-পাকিস্তানের দ্বৈরথ। কোহলিকে পেয়ে তারা জানতে চাইলেন, চিরপ্রতিদ্বন্দ্বীদের নিয়ে কী পরিকল্পনা-লক্ষ্য। ভারত অধিনায়ক পরিকল্পনা ফাঁস করলেন যদিও, তবে জানিয়ে দিলেন লক্ষ্য। নিজেদের সেরাটা দিয়ে সরফরাজের দলকে গুঁড়িয়ে দেয়া!

ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই প্রতিমুহূর্তে উত্তাপ। বিশ্বকাপে হলে তো কথাই নেই। যেখানে দুই দলের লড়াই মানে বাড়তি উত্তেজনার চেয়েও বাড়তি কিছু।

এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে পরিস্থিতি যদিও বেশ থমথমে। কারণটা রাজনৈতিক। পুলওয়ামা হামলার পর যুদ্ধের সামনে দাঁড়িয়ে গিয়েছিল দুই দেশই। একে অপরের ওপর চালিয়েছে বিমান হামলা। ভারতীয় বিমান ভূপাতিত করে পরে বৈমানিক অভিনন্দনকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। এমন অবস্থা যে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন ভারতীয়রা। জেরে বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কটের ব্যাপারে জোরাল কথা বলেছিলেন ভারতের সাবেকরা।

শেষ পর্যন্ত ম্যাচটা হচ্ছে। বৃষ্টি বাগড়া না দিলে হয়তো একে অপরের সঙ্গে হাতও মেলাবেন বৈরি দুই দেশের খেলোয়াড়রা। এরপরই আর ছাড় নয় বলছেন ভারতীয় দলপতি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ডটা কোহলি বাড়িয়ে নিতে চান আরও এক ম্যাচ।

‘কয়েকবছর ধরেই বিশ্বকাপে প্রতিযোগিতা বেশ কঠিন হচ্ছে। এটি একটি বৃহৎ আসর। এখানে খেলতে আসা অনেক গর্বের। আমাদের সেরাটা বের করে নিয়ে আসে। বড় ম্যাচে তো আরও।’

‘রোববার আমরা কী করবো সে বিষয়ে আমাদের মন স্থির করতে হবে। পাকিস্তানের বিপক্ষে কী করবো সেটা ঠিক করতে হবে। পরিকল্পনা অবশ্যই একটা আছে, তার বাস্তবায়ন করাটা জরুরি।’

Reneta

মাঠে নেমে ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তাপটা ভুলে যাওয়ারই পক্ষপাতী কোহলি, ‘যত দ্রুতই আপনি মাঠে নামবেন ততই আপনি শান্ত, নিশ্চিন্ত হয়ে যাবেন। বাইরে থেকে হয়তো অনেক চাপ, উত্তেজনা থাকবে। কিন্তু আমাদের পরিকল্পনা মাফিক এগোতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিবিশ্বকাপ-২০১৯ভারত-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কঙ্গোয় ইবোলার বিস্তার: ইতিহাসের অন্যতম বড় সংকটের আশঙ্কা ডব্লিউএইচওর

জুলাই ২৪, ২০২৬

ব্রাজিলের জন্য নিজ দেশের কোচ হওয়ার প্রস্তাব নাকচ আনচেলত্তির

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT