চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে চিকিৎসা চলছে জঙ্গি নেতা মাসুদ আজহারের: ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জঙ্গি-পাকিবস্তান-ভারত

জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহার

জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহার পাকিস্তানের একটি সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছে ভারত।

শনিবার ভারতের নিরাপত্তা বিভাগের একজন মুখপাত্র বলেন, রাওয়ালপিন্ডিতে সামরিক হাসপাতালে কিডনির সমস্যায় ভোগা আজহার মাহমুদের নিয়মিত ডায়ালিসিস চলছে।

এর আগে শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী শাহ মাহমুদ কোরাইশি বলেন, মাসুদ আজহার অত্যন্ত ‘অসুস্থ’। মাসুদ আজহার এখন পাকিস্তানেই আছেন। অন্তত আমার কাছে যেটুকু তথ্য আছে, তা থেকে এই ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি। এখন সে এতটাই অসুস্থ যে ঘর থেকে বেরোনোর মতো অবস্থাতেই নেই।

তার এই বক্তব্যের পর শনিবার ভারতের নিরাপত্তা বিভাগের ওই মুখপাত্র বলেন, সাম্প্রতিক রিপোর্টসমূহ দেখে বোঝা যাচ্ছে কিডনির সমস্যায় প্রবলভাবে ভুগছে মাসুদ আজহার। এই মুহূর্তে সে চিকিৎসাধীন। পাকিস্তানি সেনার সদর দপ্তর রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে তার নিয়মিত ডায়ালিসিস চলছে।

এনডিটিভি জানায়, জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহার এক সময় ওসামা বিন লাদেনের অতি ঘনিষ্ঠ সহকারী ছিল। বহু আফ্রিকান দেশে সন্ত্রাসবাদী হামলায় সে মদদদাতা। এছাড়া, যুক্তরাজ্যের বহু মসজিদকে ব্যবহার করে জিহাদের ডাক দেওয়া এই জঙ্গি নেতাকে ধর্মের ভিত্তিতে সন্ত্রাসবাদের অন্যতম কুখ্যাত ‘প্রাণপুরুষ’ বলা যায়।

৫০ বছর বয়সী এই জঙ্গি নেতার প্রভাব এতটাই বেশি যে, ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর আইসি-৮১৪ নামের একটি বিমান ছিনতাই করে কান্দাহার বিমানবন্দরে রেখেছিল। ওই বিমানের বিনিময়ে তৎকালীন ভারত সরকার মাসুদ আজহারকে ছেড়ে দিতে বাধ্য হয়।

Reneta

সেই রাতে ওসামা বিন লাদেন নিজে দাঁড়িয়ে থেকে একটি ভোজ পার্টির আয়োজন করেছিল মাসুদ আজহারের সম্মানে।

এরপর থেকে এখন পর্যন্ত কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে মাসুদ আজহার। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে ভয়াবহ আত্মঘাতী হামলায় নিহত হন ৪০ জনেরও বেশি সিআরপিএফ জওয়ান। সেই হামলারও দায় স্বীকার করেছে মাসুদ আজহারের জইশ-ই-মোহাম্মদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জইশ-ই-মোহাম্মদভারত-পাকিস্তান যুদ্ধমাসুদ আজহার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: জিএম কাদের

জুলাই ৪, ২০২৬

অভিনেত্রী শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই ৪, ২০২৬

মেসিকে বললাম তুমি সেরা: ভোজিনহা

জুলাই ৪, ২০২৬

আরব আমিরাতের ভিসার নিয়মে বড় পরিবর্তন

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT