চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে ‘জিতিয়ে’ তোপের মুখে গুলবাদিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ৩০, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আতঙ্কের মুখে পড়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। পচা শামুকে পা কাটার প্রবাদটাই প্রায় যখন সত্যি হতে চলেছিল, তখনই কোনো রকমে জয় এনে দেন ইমাদ ওয়াসিম! আফগানিস্তানের করা ২২৭ রানের জবাবে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। শেষঅবধি তারা ম্যাচটা জিতে নেয় ৩ উইকেটে। এই জয়ে সেমিফাইনালের আশা বেঁচে আছে সরফরাজ আহমেদের দলের।

ভারতের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। কিন্তু বিশ্বকাপে সব ম্যাচে হারা আফগানিস্তানের কাছে তারা যে এভাবে বিপদে পড়বে, সেটা সরফরাজরা হয়তো ভাবতেই পারেননি!

পাকিস্তানের এমন জয় ছাপিয়ে সামনে এসেছেন আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নায়েব। তার সিদ্ধান্তের জন্যই আফগানিস্তান ম্যাচ হেরেছে বলে অভিযোগ সমর্থকদের। ভক্তদের ক্ষোভ, পাকিস্তানকে ‘জিতিয়ে’ছেন তিনিই। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোপের মুখে গুলবাদিন। তাকে সবচেয়ে স্বার্থপর অধিনায়কও বলছেন কেউ কেউ।

ম্যাচের শেষ চার ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ৪৬ রান। তার আগে আঁটসাঁট বোলিংয়ে পাকিস্তানি ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন আফগান স্পিনাররা। কিন্তু ৪৬তম ওভারে স্পিনারদের না দিয়ে নিজেই বোলিংয়ে আসেন গুলবাদিন। ওই ওভার থেকে ১৮ রান নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে ফেলে পাকিস্তান।

ওই ওভার থেকেই আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে কেনো নিজেই বোলিংয়ে এলেন তিনি। সমর্থক ও ক্রিকেট বিশ্লেষকদের এই আলোচনা যেন থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলবাদিনকে তুলোধুনা করছেন সমর্থকরা। তার সিদ্ধান্তে সমালোচনা করছেন সাবেক অনেক ক্রিকেটারও।

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ যেমন বলেছেন, ‘ম্যাচের ৪৬তম ওভার পর্যন্ত ম্যাচ আফগানিস্তানের হাতেই ছিল। কিন্তু অধিনায়কের ভুল কৌশলের কারণে শেষ পর্যন্ত হারতে হল তাদের। তবে ইমাদ ওয়াসিম দারুণ খেলেছে।’

Reneta

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন আফগানিস্তানের পরাজয় কোনো শব্দে ব্যাখ্যা করতে পারেননি বলেই হয়তো শুধু লিখেছেন, ‘গুলবাদিন !!!!!!!!!!!’

গুলবাদিনকে স্বার্থপরতার অভিযোগে বিদ্ধ করেছেন এক সমর্থক। সুবোধ ইয়েওল নামের ওই সমর্থক টুইটারে লিখেছেন, ‘আমাদের দেখা সবচেয়ে স্বার্থপর অধিনায়ক গুলবাদিন। পাশাপাশি দলে অনেক ভালো ব্যাটসম্যান থাকলেও ব্যাটিংয়ে তিনিই ওপেন করতে চান। ম্যাচ যখন আফগানিস্তানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে তখন তিনি বোলিং করতে এলেন এবং ম্যাচটা স্রেফ ছেড়ে দিলেন।’

আরেক সমর্থকের বক্তব্যও প্রায় একইরকম। তিনি লিখেছেন, ‘আমি আগেও বলেছি, আবার বলছি, গুলবাদিন নায়েব অন্যতম স্বার্থপর ক্রিকেটার।’

এক সমর্থক প্রশ্ন তুলে বলেছেন, তার মতো আহাম্মক কীভাবে আফগানিস্তানের অধিনায়ক হয়?

একের পর এক অভিযোগের টুইটে সমর্থকরা বলছেন, পাকিস্তানের কাছ থেকে ঘুষ নিয়েছেন গুলবাদিন। পাকিস্তানকে জয়ে সাহায্য করায় তাকে অভিনন্দন। তাকে এই মুহূর্তে দল থেকে বাদ দেয়া হোক, না হলে অন্তত অধিনায়ক পদ থেকে সরিয়ে দেয়া হোক। তার বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত করা হোক। এমন অনেক কিছু।

সমর্থকদের কেউ একজন উইকিপিডিয়ায় গুলবাদিনের তথ্য পরিবর্তন করে লিখেছেন, ‘আসগর আফগানকে সরিয়ে গুলবাদিন নায়েবকে ওয়ানডে অধিনায়ক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি।’

অপর এক সমর্থক কিছু না লিখে শুধু একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের হাত থেকে পাকিস্তানের জার্সি গায়ে ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন গুলবাদিন নায়েব। ম্যাককালামের হাত থেকে অবশ্য ম্যাচসেরার পুরস্কার নেন ইমাদ ওয়াসিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান ক্রিকেটবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

জুলাই ৯, ২০২৬

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

জুলাই ৯, ২০২৬
ছবি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ছবি ছাড়া প্রথম রাষ্ট্রীয় অনুষ্ঠান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT