চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে প্রতিশোধমূলক ধর্ষণ মামলার সব আসামী গ্রেফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
পাকিস্তান-ধর্ষণ

পাকিস্তানের মুলতান জেলায় ধর্ষণের দায়ে অভিযুক্ত ভাইয়ের শাস্তি হিসেবে বোনকে প্রতিশোধমূলক ধর্ষণের সাজা দেয়ার ঘটনায় হওয়া মামলার ২৯ আসামীকেই গ্রেফতারের কথা নিশ্চিত করেছে পুলিশ।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের কাছে প্রতিবেদন পাঠিয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

আগস্টের শুরুর দিকে এক ব্যক্তি মুজাফফরাবাদ গ্রামের জির্গা’র (গ্রাম্য সালিশ) কাছে নালিশ নিয়ে যায় যে তার ১২ বছরের বোন তাদেরই এক চাচাতো ভাইয়ের হাতে ধর্ষণের শিকার হয়েছে। এর কিছুদিন পর অভিযুক্ত ওই চাচাতো ভাই পলাতক থাকায় অপরাধের শাস্তি তার ১৬ বছর বয়সী বোনকে দেয় জির্গা। শাস্তিটি ছিল অভিযোগকারী দ্বারা প্রতিশোধমূলক ধর্ষণ।

শাস্তি পাওয়া কিশোরীকে জোর করে ধরে এনে তার বাবা-মা এবং সালিশ দলের সামনে ধর্ষণ করা হয়। মেডিক্যাল পরীক্ষায় দুই কিশোরীরই ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

এ ধরণের বেআইনি বিচার ও শাস্তিদানের অপরাধে প্রথমে ২৫ জনের বিরুদ্ধে মামলা করে পাঞ্জাব পুলিশ। পরে আসামীর সংখ্যা বেড়ে হয় মোট ২৯ জন। প্রথম ধাপে চার নারীসহ ২০ জনকে গ্রেফতারের পর এবার পলাতক সব আসামীকে আটক করতে সফল হলো পুলিশ।

মুলতান সিটি পুলিশ কর্মকর্তার (সিপিও) দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ বছর বয়সী কিশোরীকে ‘শাস্তি’ হিসেবে ধর্ষণকারী মামলার মূল আসামীকেও গ্রেফতার করা হয়েছে।

Reneta

অন্যদিকে ১২ বছরের কিশোরীকে ধর্ষণকারীকে গত সপ্তাহেই ধরেছে পুলিশ।

ডন জানায়, এ ঘটনায় তিনটি ভিন্ন এফআইআর দায়ের করা হয়েছে।প্রথম দু’টো দুই কিশোরীর পরিবারের একে অপরের বিরুদ্ধে, আর তৃতীয়টি অবৈধ গ্রাম সালিশের বিরুদ্ধে।

পুলিশ ধর্ষণের শিকার দুই কিশোরী এবং অভিযুক্ত দুই ধর্ষকের নমুনা নিয়ে পরীক্ষায় পাঠাবে এবং আগামী সাতদিনের মধ্যেই তদন্ত শেষ করে আদালতে তথ্য জমা দেবে বলে সিপিও জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের পুরস্কার ‘টমেটো’

জুলাই ২২, ২০২৬

ভারী বর্ষণ ও পাহাড় ধসে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত মৌসুমী ফল ও ফসল

জুলাই ২২, ২০২৬

আলীকদমে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

জুলাই ২২, ২০২৬

রাজধানীতে বাসের ধাক্কায় ইমপ্রেস গ্রুপের কাজী সাখাওয়াত হোসেনের মৃত্যু

জুলাই ২২, ২০২৬

‘ক্ষমা’ চাইলেন মার্টিনেজ, ভাবছেন ‘অবসরের’ কথাও

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT