বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্লো ওভার রেটের জন্য পাকিস্তান দলকে জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার পিছিয়ে থাকা তাদের জরিমানা করা হয়।
আইসিসির বিধি অনুযায়ী ম্যাচ রেফারি জেফ ক্রো অধিনায়ক মিসবাহ-উল হকের ম্যাচ ফি’র ৪০ শতাংশ এবং দলের অন্যদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেন।
একই ম্যাচে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে আউট করার পর মাত্রাতিরিক্ত আগ্রাসী অঙ্গভঙ্গি করার জন্য পেসার ইমরান খানকেও সতর্ক করেছেন ম্যাচ রেফারি।
পাকিস্তানের জরিমানার ম্যাচে ৩২৮ রানে হারে বাংলাদেশ। এরআগে খুলনায় অনুষ্ঠিত প্রথম টেস্ট ড্র করে টাইগাররা।






