চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:০৯ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাঁচ বছর অপেক্ষার পর দলটির বিপক্ষে এলো স্বপ্নের জয়। ২০১৮ সালের এশিয়া কাপে সবশেষ ভারতকে হারিয়েছিল টিম টাইগ্রেস। দ্বিপাক্ষিক সিরিজে এটিই প্রথম জয় বাংলাদেশের।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১০৩ রানের লক্ষ্যে নিগার সুলতানা জ্যোতির দল পৌঁছায় ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে। শামীমা সুলতানা সর্বোচ্চ ৪২ রান করেন। অধিনায়ক জ্যোতি ১৪ ও সুলতানা খাতুন করেন ১২ রান।

দারুণ বোলিংয়ে ভারতকে ১০২ রানে আটকে দেয় বাংলাদেশ। শেষ ১১ রানে ৬ উইকেট হারায় সফরকারী দল। টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে একশ পেরিয়ে থামে ভারতের ইনিংস।

টাইগ্রেস স্পিনাররাই সবকটি উইকেটই নিয়েছেন। ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর সর্বোচ্চ ৪০ রান করেন। জেমিমাহ রদ্রিগেজ ২৮, স্বস্তিকা ভাটিয়া ১২ ও শেফালি ভার্মা ১১ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

লেগ স্পিনার রাবেয়া খান তিনটি ও সুলতানা খাতুন দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তার।

টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। আগের ম্যাচে ভারতকে ৯৫ রানে আটকে রেখেও জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। শেষ টি-টুয়েন্টিতেও সফরকারীদের অল্পতে আটকে জয় পেল লাল-সবুজের দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যোতিটিম টাইগ্রেসবাংলাদেশ নারী ক্রিকেট দলবাংলাদেশ-ভারতমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT