চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গের সব কলেজ ও বিশ্ববিদ্যালয় ১০ জুন পর্যন্ত বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা সংক্রমণের শঙ্কা এড়াতে আগামী ১০ জুন পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও বন্ধ থাকবে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোও।

নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ওই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ও যে ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মর্মে একটি সরকারি বিজ্ঞপ্তি সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠানো হয়েছে।

তবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ যেমন উপাচার্য, রেজিস্ট্রার, অর্থ / পরীক্ষা বিভাগ, ইনস্টিটিউট প্রধানের দফতর খোলা রাখা যেতে পারে ২০ এপ্রিল থেকে। তবে তার জন্যে উপযুক্ত সুরক্ষা পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে, জানিয়েছে রাজ্য সরকার।

পাশাপাশি বিদ্যুৎ, পরিচ্ছন্নতা সাফাই বিভাগ, পানি সরবরাহ, সুরক্ষা ইত্যাদির মতো জরুরি পরিষেবাও চালু করার অনুমতি দেওয়া হয়েছে লকডাউনের বিধিগুলোর মধ্যে।

রাজ্য সরকার জানিয়েছে, রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলিও ২০২০ সালের ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে বিদেশি পড়ুয়া যারা দূরত্বের কারণে বা অন্য কোনও কারণে ক্যাম্পাস ছেড়ে যেতে পারছেন না, তাদের জন্যে মেডিকেল প্রোটোকল অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা করে রাখার ব্যবস্থা করতে ওই প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনও প্রতিষ্ঠানের প্রধানের অনুমোদন ছাড়া হস্টেলগুলোতে থাকতে দেওয়া হবে না।

ভারতের সরকার লকডাউনের সময়কাল আপাতত ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে, তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি কবে থেকে সম্পূর্ণ কার্যক্রম শুরু করবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Reneta

দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে লক্ষ লক্ষ পড়ুয়ার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নতুন ক্লাস শুরুর বিষয়টিও পিছিয়ে যাচ্ছে। যদিও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিয়ে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ক্ষতিপূরণ করার চেষ্টা করছে, কিন্তু যেসব পড়ুয়াদের বাড়িতে ইন্টারনেট নেই তারা এই ক্লাস করতে পারছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT