চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে মঞ্চস্থ হল ঢাবি নাট্য সংসদ-এর ‘৭১ এর স্বর’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

ভারতের পশ্চিমবঙ্গের ঝাঁড়গ্রাম জেলায় অনুষ্ঠিত ‘আনন্দ নাট্যমেলা ২০১৮’ এর সমাপনী সন্ধ্যায় (২০ ডিসেম্বর, ২০১৮) এ মঞ্চস্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ-এর তৃতীয় প্রযোজনা ‘৭১ এর স্বর’।

মমতাজ উদ্দীন আহমেদ এর ‘কি চাহো শঙ্খচিল’ ও আবদুল্লাহ আল মামুন-এর ‘মাইক মাস্টার’ অবলম্বনে নাটক ‘৭১ এর স্ব ‘।

নাট্য সংসদের সভাপতি মো. সানোয়ারুল হক ও কীর্তি বিজয়ার যৌথ বিনির্মাণ ও নির্দেশনার এই নাটকটিতে ড্রামাটার্জি করেছেন রফিকুল ইসলাম সবুজ।

‘৭১এর স্বর’ বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত একটি নাটক। নাটকের কেন্দ্রীয় চরিত্র একজন সাধারণ রাজনৈতিক কর্মীর, যার বর্তমান পেশা মাইকে রাজনৈতিক সভা-সমিতির ঘোষণা প্রচার করা। কাছ থেকে দেখা রাজনীতির নানা অন্ধকার দিকের কথা শুনিয়েছেন তিনি এই নাটকে।

মাইক মাস্টারকে বলতে শুনি, ‘আমাদের এই পোড়া কপাল ভূখণ্ডের একটাই সমস্যা, সেটা হলো রাজনীতি। মাঝে মাঝে আমি ধোঁকায় পড়ে যাই, এই মালটার নাম রাজনীতি হলো কেন? নীতির সঙ্গে যার কোনো সম্পর্ক নাই!’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কথা এবং তার ঘাতকদের বিচার না হওয়ায় তীব্র ক্ষোভের কথা উচ্চারিত হয়েছে নাটকটিতে। একজন আদর্শবান, সৎ রাজনৈতিক কর্মীর জীবনের বঞ্চনাই যেন মাইক মাস্টারের আত্মকথন ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে একজন বীরাঙ্গনার আত্মকথন। জীবনের বিভিন্ন বাঁকে তার অবস্থাই এই নাটকের প্রতিপাদ্য বিষয়।

Reneta

এ সম্পর্কে সানোয়ারুল হক সনি বলেন, মূল স্ক্রিপ্ট দুটির সাথে আমাদের সমকালীন রাজনৈতিক চিন্তা ও বঙ্গবন্ধুর আদর্শ হতে বিচ্যুতি দেখানোই আমাদের এই প্রয়াস। 

প্রবাসে মঞ্চায়ন সম্পর্কে নাট্য সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ বলেন, দেশের বাইরে নাটক মঞ্চায়ন আমাদের জন্য গর্বের৷ একইসাথে বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করা আমাদের পরম সৌভাগ্যের।

সংগঠনের মডারেটর ড. আহমেদুল কবির নবীন এই সংগঠনের জন্য সকলের আশীর্বাদ প্রার্থী।

নাটকটির অভিনয় করেছেন সানোয়ারুল হক, নীলিমা হোসেন, লিপ্টন ইসলাম, সিন্থিয়া ঝুমা, আরিফুল হাসান ও নেওয়াজ শরিফুল হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নীলিমা হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফরের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে: গ্লোবাল টাইমস

জুন ৩০, ২০২৬

জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফ ধৌত করলেন প্রিন্স সৌদ

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT