চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পল্লবীর পর অভিনেত্রী বিদিশার রহস্যজনক মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ পূর্বাহ্ণ ২৬, মে ২০২২
বিনোদন
A A

ক’দিন আগেই কলকাতার ছোট পর্দার তারকা মুখ পল্লবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে শোক কাটিয়ে না উঠতেই এবার রহস্যজনক মৃত্যু হলো কলকাতার উঠতি অভিনেত্রী বিদিশা দে মজুমদারের।

কলকাতার নাগেরবাজারের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেত্রীকে। খবর পেয়েই ঘটনার তদন্তে নেমেছে নাগেরবাজার থানা পুলিশ।

অভিনেত্রী পল্লবী দে-র অস্বাভাবিক মৃত্যুর পর আরেক অভিনেত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়ায়।

২১ বছর বয়স মডেল ও অভিনেত্রী বিদিশার। অভিনেত্রী আত্মহত্যা করেছেন না কি তার মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে নাগেরবাজার থানার তদন্তকারীরা।

পুলিশসূত্রে খবর, গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে অভিনেত্রী বিদিশাকে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে জানা গেছে। বিদিশার ঘর থেকে মিলেছে একটি সুইসাইড নোটও। এমনটাই জানিয়েছে পুলিশ।

অভিনেত্রী পল্লবীর অস্বাভাবিক মৃত্যুর পর পরই ফেসবুকে তা নিয়ে মন্তব্য করেছিলেন অভিনেত্রী বিদিশাও। বুধবার তার রহস্যমৃত্যুর পর চর্চায় উঠে এল অভিনেত্রীর সেই ফেবসবুক পোস্ট। ফেসবুক পোস্টে বিদিশা তার ওয়ালে লিখেছিলেন, ‘মানে কী এ সব’। ফেসবুকে পল্লবীর ছবি শেয়ার করে পোস্ট করেছিলেন বিদিশা। তাতে তিনি এ-ও লিখেছিলেন, ‘মেনে নিতে পারলাম না’। ওই ঘটনার ১০ দিনের মধ্যেই নাগেরবাজারের ফ্ল্যাট থেকে অভিনেত্রী বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার হল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাটলিউডনাটকপল্লবীবিদিশামৃত্যুরহস্যসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল খাওয়ার ম্যাচে কুরাসাওয়ের কোচ গড়লেন বিশ্ব রেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT