শীতের শেষে পর্যাপ্ত যোগান থাকলেও দাম কমছে না মৌসুমী শাক সবজির। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, টমেটো ও ডিমসহ বেশকিছু নিত্যপণ্যের দাম বেড়েছে।
চালের দাম বেড়েছে কেজিতে ৬ থেকে ৭ টাকা। বিক্রেতারা এ জন্য মিল মালিকদের কারসাজিকে দায়ী করছেন। তবে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল ও নিয়ন্ত্রণে আনতে মধ্যসত্তাভোগী পর্যায়ে সরকারকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন ক্রেতারা।






