চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবর্তন আসুক আলোর পথেই

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৫২ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৯
সম্পাদকীয়
A A

দীর্ঘ ২০ বছর পর আবারো নিষিদ্ধ ঘোষিত চরমপন্থীদের বড় একটা অংশ আত্মসমর্পণ করেছে। সরকারের সাধারণ ক্ষমা এবং স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতিতে অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে পা বাড়িয়েছেন তারা। মঙ্গলবার পাবনায় আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন দেশের ১৫টি জেলার অন্তত সাড়ে ৫’শ জন চরমপন্থী।

সম্প্রতি আমরা সুন্দরবনে কয়েক দফায় জলদস্যু-বনদস্যুদের আত্মসমর্পণ দেখেছি। একই পথে পা রেখেছে ইয়াবা পাচারের কেন্দ্রস্থল কক্সবাজারের টেকনাফে শতাধিক মাদক কারবারিও। মূলত তাদের দেখানো পথেই অনুপ্রাণিত হয়েছে এই সব চরমপন্থীরা। যারা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) পূর্ব বাংলা সর্বহারা পার্টি, নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও কাদামাটি নামে দীর্ঘ বছর ধরে বিভিন্ন অঞ্চলে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, লুটতরাজসহ ভয়ংকর সব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এসেছে।

বাহাত্তর সালে থেকে আমরা দেখেছি, সদ্য স্বাধীন একটা দেশে সমাজতন্ত্র কায়েমের নাম করে আসলে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে একটি সংগঠন। প্রকৃতপক্ষে তাদের সামনে আদর্শ বলে কিছু ছিল না। সেই আদর্শহীন দলটি আশির দশকে এসে ভেঙে যায়। ওই দল থেকে তৈরি হয় বিভিন্ন উপ-দল। তাদের মধ্যে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি কয়েক খণ্ড হয়। এসব দলের সশস্ত্র ক্যাডাররা বিভিন্ন এলাকার দুর্গম চরাঞ্চলে ঘাঁটি গেড়ে সন্ত্রাস চালিয়ে যায়।

এরপর ২০ বছর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ১৯৯৯ সালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার অন্তত ৪ শতাধিক চরমপন্থী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে আত্মসমর্পণ করে। পরে আনসার বাহিনীতে বিশেষ আনসার হিসেবে তাদেরকে নিয়োগ দিয়ে পুনর্বাসিত করে সরকার। যদিও তাদের মধ্যে কেউ কেউ আবার পুরানো দলেই ফিরে যায়।

কেউ যদি ভুল বুঝতে পেরে তা সংশোধন করে নিতে চায়, তাদের সুযোগ দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পুর্নবাসনের আড়ালে তারা যেন অতীত জীবনের কর্মকাণ্ড না চালাতে পারে। এ জন্য প্রয়োজন বিশেষ নজরদারি। বিশেষ করে তাদের নিরাপত্তার বিষয়টি আগে নিশ্চিত করা প্রয়োজন। কেননা, দলত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসায় তারা পুরনো দলের হুমকিতে থাকে। থাকে নানা প্রলোভনও।

আজ যখন এতো সংখ্যক চরমপন্থী আত্মসমর্পণ করছে, ঠিক তার আগের রাতের একটি ঘটনা আমাদেরকে আতঙ্কিত করে। তা হলো সোমবার দিবাগত রাতে বগুড়ার শেরপুরে টহল পুলিশের ওপর চরমপন্থীদের হামলা। যে ঘটনায় পুলিশের এএসআই গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। একদল চরমপন্থী আজকের আত্মসমর্পণ মেনে নিতে পারেনি। তাই তারা রাতের অন্ধকারে পোস্টার সাঁটিয়ে লিখেছে, ‘পাবনায় কয়েকটি বিপ্লবী সংগঠনের নামে রাষ্ট্রীয় চক্রান্তে নাটকীয় আত্মসমর্পণকে প্রত্যাখ্যান করুন – মার্কসবাদ, লেনিনবাদ জিন্দাবাদ।’

Reneta

তার মানে বিষয়টি যতটা সহজ ভাবা হচ্ছে, ঠিক ততটা সহজ না। সুতরাং আইনশৃঙ্খলা বাহিনীকে এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমরা মনে করি, সন্ত্রাসবাদ শান্তির কোনো পথ নয়। এতে শুধু জীবন, রক্ত আর সম্পদের ক্ষয় হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চরমপন্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT