চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরবর্তী প্রজন্মের কাছে মাইলফলক হবে বঙ্গবন্ধুর বায়োপিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২১
বিনোদন
A A

মুম্বাইয়ে পুরোদমে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতব্য বাংলাদেশ-ভারতের যৌথপ্রযোজনার ছবি ‘বঙ্গবন্ধু’। প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ছবিটি বিগত দুই বছর ধরেই বাংলাদেশ-ভারতে সমান ভাবে আলোচিত।

ছবির প্রায় সব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের চলচ্চিত্র, নাটক ও থিয়েটারের গুণী অভিনেতারা। এরইমধ্যে নির্বাচিত অভিনেতারা সিডিউল মেনে কয়েক দফায় মুম্বাই গিয়ে শুটিং করে এসছেন। তাদেরই একজন বাংলা নাটক-সিনেমার তুখোড় অভিনেতা ফজলুর রহমান বাবু।

তিনি ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করছেন খন্দকার মোশতাক এর চরিত্রে। এরইমধ্যে দুইবার মুম্বাই গিয়ে শুটিং করে এসেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। ফেব্রুয়ারির ৫ তারিখ গিয়েছিলেন প্রথমবার। এরপর ২৫ ফেব্রুয়ারি গিয়ে সর্বশেষ ফিরেছেন মার্চের ৯ তারিখে। আবারও এই মাসের শেষে মুম্বাই যেতে হবে তাকে। এমনটাই জানালেন চ্যানেল আই অনলাইনকে।

মুম্বাইয়ে গিয়ে ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে নিজের শুটিং অভিজ্ঞতার কথা জানিয়ে বাবু বলেন, অনেক দারুণ কাজ হচ্ছে। খুবই প্রফেশনালভাবে কাজ হচ্ছে। আমাদের বাংলাদেশ থেকে যেসব শিল্পী কলাকুশলীরা এই চলচ্চিত্রটিতে আছেন, তাদেরকে দেখেছি আন্তরিকতা নিয়ে কাজটি করতে। এই আন্তরিকতাই বলে দেয়, চলচ্চিত্রটি নিয়ে কতোটা সিরিয়াস সবাই।

বঙ্গবন্ধু চলচ্চিত্র কিংবা নিজের চরিত্র নিয়ে আগাম কিছু বলার সুযোগ নেই জানিয়ে বাবু বলেন, চলচ্চিত্রটি নিয়ে আগাম কিছু বলা আপাতত প্রোডাকশন থেকে পুরোপুরি নিষেধ। তবে এটুকু বলতে পারি, চলচ্চিত্রটি পরবর্তী প্রজন্মের কাছে একটি মাইলফলক হবে।

তিনি বলেন, মুম্বাইয়ে শুটিং অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, আমাদের অনেক কিছু শেখার আছে। দেখেছি, কার কী দায়িত্ব, তিনি সেটা নিজ থেকেই দায়িত্ব নিয়ে পালন করছেন।

Reneta

ডকুমেন্টারি, ডকুফিকশন নির্মাণেই সিদ্ধহস্ত ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এরআগে মহাত্মা গান্ধী, জহুরলাল নেহেরু, সত্যজিৎ রায়ের মতো মানুষদের নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। সুভাষ চন্দ্র বসুকে নিয়ে নির্মাণ করেছেন জীবনী নির্ভর ফিচার ফিল্ম ‘বোস: দ্য ফরগটেন হিরো’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতিহাসএকাত্তরখন্দকার মোশতাকচলচ্চিত্রথিয়েটারনাটকফজলুর রহমান বাবুবঙ্গবন্ধুবায়োপিকমুক্তিযুদ্ধমুম্বাইলিড বিনোদনশেখ মুজিবুর রহমানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT