চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বসুন্দরী মানুশি চিল্লার এর অজানা দশ অধ্যায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
মানুশি চিল্লার সুন্দরী প্রতিযোগী হিসেবে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চেয়েছিলেন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে। কিন্তু হঠাৎ-ই পাল্টে গেল হরিয়ানার মেয়ে মানুশি চিল্লারের জীবনের চিত্রনাট্য। বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় এখন তিনি ভেসে বেড়াচ্ছেন তারকাদের উজ্জ্বল আকাশে।

প্রিয়াংকা চোপড়ার পরে দীর্ঘ ১৭ বছর পর ভারতে এলো বিশ্ব সুন্দরীর মুকুট। নিজের সৌন্দর্য আর বুদ্ধিমত্তা দিয়ে এ বছর মিস ওয়ার্ল্ডের খেতাব আদায় করে নিলেন মানুসী চিল্লার।কেবল নিজের আগুন ঝরা সৌন্দর্য দিয়েই নয় পড়াশুনা আর ‘কুচিপুড়ি’ নাচেও সমান পারদর্শী কুড়ি বছরের এই সুন্দরী। দেখে নেওয়া যাক তার জীবনের অজানা দশটি অধ্যায়-

হরিয়ানা পৌঁছে পরিবারের সাথে মানুসি চিল্লার
হরিয়ানা পৌঁছে পরিবারের সাথে মানুশি চিল্লার
  • বাবা-মা দু’জনেই ডাক্তার। ছোটবেলা থেকেই ছুরিকাঁচি দেখেই মানুষ। আর তাই মানুশি চিল্লারও ডাক্তারি বিদ্যা রপ্ত করতে ভর্তি হয়েছিলেন মেডিকেল কলেজে। তাও আবার তার আগ্রহ ছিল ‘কার্ডিয়াক সার্জারিতে’। একেবারে হৃদয় ঘটিত ব্যাপার-স্যাপার নিয়ে নাড়াচাড়া।
  • এগুলোর মধ্যই মানুশি চিল্লার আগ্রহ ছিল ভিন্ন একটা জায়গা । তার মধ্যে একটি হল প্রত্যন্ত কোন গ্রামে ভালো মানের  অলাভজনক একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা।
  • এছাড়া, মেয়েদের স্বাস্থ্যসচেতনতা বিষয় নিয়েও কাজ করেন মানুশি। তিনি নারীদের পিরিয়ড চলাকালীন সময়ে তাদের পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করে তুলছেন।
  • মানুশির সাথে দেখা করতে চাইলে আপনাকে যেতে হবে। নয়াদিল্লির সেন্ট থমাস স্কুলে। কারণ তিনি এখন এই স্কুল থেকে লেখাপড়া শেষ করে এখন ভগত ফুল সিং সরকারি মেডিকেল কলেজে পড়ছেন।
  • ছোট বেলায় গান গাওয়ারও চেষ্টা ছিল তার। ওস্তাদ রেখে বাড়িতে গানও শেখানো হত তাকে।
  •  কেবল ঘরে কিংবা কলেজেই নয়। আউটডোর স্পোর্টসেও তার আগ্রহ। প্যারাগ্লাইডিং, বাঙ্গি জাম্পিং, পানির নিচে স্কুভা ডাইভিংসহ দুঃসাহসী খেলাও তার পছন্দের।
  • ১৯৯৭ সালে ভারতের হরিয়ানা রাজ্যে জন্মগ্রহণ করা মানুশির, বাবা মিত্র বসু চিল্লার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিজ্ঞানী।
  • তার মা নীলম চিল্লার ইনস্টিটিউট অব হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অ্যালাইড সায়েন্সের নিউরোকেমিস্ট বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন
  • মানুশি চিল্লার মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতার অফিসিয়াল ওয়েবসাইট পেইজে লেখা আছে- যদি তোমার স্বপ্ন দেখার সাহস থাকে তাহলে তোমার বাঁচার মতোও সাহস আছে। স্বপ্নের জন্য লড়াই করার সাহস রাখো। এবং নিজের প্রতি বিশ্বাস রাখ।
  •  আসরের সেরা পাঁচে আসার পর তাকে প্রশ্ন করা হয়েছিল- আপনার কাছে কোন কাজটি সর্বোচ্চ বেতনের কাজ বলে মনে হয়? উত্তরে তিনি বলেছিলেন, আমার মা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাকে যথাযথ সম্মান করতে পারাটাই আমার সর্বোচ্চ প্রাপ্তি।
  • মিস ওয়ার্ল্ড মানুসি চিল্লার
    মিস ওয়ার্ল্ড মানুশি চিল্লার

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানুশি চিল্লারমিস ওয়ার্ল্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬

এখনই থামছে না উয়েফা, ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি

আগস্ট ৩, ২০২৬

রংপুরে অতি বৃষ্টিতে পাটের স্বাভাবিক উৎপাদন ব্যহত

আগস্ট ৩, ২০২৬

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT