চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌবাহিনীর নতুন প্রধান সম্পর্কে এখন পর্যন্ত আমরা যা জানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
নতুন নৌবাহিনী প্রধান

কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী বাংলাদেশ নৌবাহিনীর প্রধান নিযুক্ত হয়েছেন।

তিনি বর্তমান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৬ জানুয়ারি বিকেল থেকে আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি দেয়া হয়েছে এবং ওই সময় থেকে তিনি ১ বছর ৬ মাসের জন্য নৌবাহিনী প্রধান পদে নিয়োগ পাচ্ছেন। অর্থাৎ ২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত নিয়োগ পাচ্ছেন তিনি।

একই দিন আরেক প্রজ্ঞাপনে অ্যাডমিরাল নিজামউদ্দিনের অবসরোত্তর ছুটি মঞ্জুরের কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নৌবাহিনীর নতুন প্রধান আওরঙ্গজেব চৌধুরীর জন্ম ১৯৫৯ সালের ২৮ সেপ্টেম্বর। ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), কমডোর কমান্ডিং চট্টগ্রাম, কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড, নৌসদরে নৌ-সচিব ও বিভিন্ন পরিদপ্তরের পরিচালক, ফ্রিগেটসহ বিভিন্ন জাহাজের অধিনায়ক, মেরিন একাডেমির কমান্ড্যান্ট, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষের দায়িত্ব পালন করে এসেছেন এই কর্মকর্তা।

Reneta

আওরঙ্গজেব চৌধুরী জার্মানি, যুক্তরাষ্ট্র, ভারত, নেদারল্যান্ডস, সাউথ কোরিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি হাওয়াই থেকে ফ্লাগ অফিসার কমপোনেন্ট কমান্ডার কোর্স সম্পন্ন করেন।

১৫ ফেব্রুয়ারি ২০১৬ থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

কর্মজীবনে তিনি ১৫টি পদক পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য: বাংলাদেশ নৌবাহিনী পদক, অসাধারণ সার্ভিস পদক, বাংলাদেশ কোস্টগার্ড পদক, জার্মান আর্মড ফোর্সেস ব্যাজ ফর মিলিটারি প্রফিশিয়েন্সি।

আওরঙ্গজেব চৌধুরী ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি এবং ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করেন। তিনি এখন ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে পিএইচডি করছেন।

আওরঙ্গজেব চৌধুরীর স্ত্রী আফরোজা আওরঙ্গজেব চিকিৎসক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোস্ট গার্ডবাংলাদেশ নৌবাহিনীসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

জুলাই ৯, ২০২৬

পর্যায়ক্রমে হবে স্থানীয় সরকার নির্বাচন, বাজেটে আছে বরাদ্দ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জেনেভা ডায়েরি ১ : এত এআইয়ের ভিড়ে আমি মানুষকে খুঁজছি

জুলাই ৯, ২০২৬

বসবাস অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার উত্তরণ জরুরি: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT