চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোবেলের উপর কেন ভরসা রাখলেন অনুপম?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৯
বিনোদন
A A

কলকাতার জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘সারেগামাপা’র মধ্য দিয়ে বাংলা ভাষাভাষি মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশের তরুণ শিল্পী নোবেল। সম্প্রতি তিনি অনুপম রায়ের লেখা ও সুরে সৃজিত মুখার্জীর চলচ্চিত্রে একটি গান করেছেন। যার খবর সবারই জানা। কিন্তু অনুপম এই তরুণ শিল্পীর উপর ভরসা করলেন কেন?

এমন প্রশ্ন অস্বাভাবিক নয়। এখন পর্যন্ত নোবেলের মৌলিক গান নেই একটিও, তবুও অনুপমের মতো মিউজিশিয়ান নোবেলের উপর ভরসা রাখলেন। সৃজিত মুখার্জীর মতো নির্মাতার ছবিতে গাওয়ারও সুযোগ করে দিলেন। কেন?

সম্প্রতি কলকাতার একটি সংবাদ মাধ্যমে নোবেলকে দিয়ে সৃজিতের ‘ভিঞ্চি দা’ ছবিতে একটি গান করিয়ে নেয়ার বিষয়ে বক্তব্য দেন অনুপম রায়। সেখানে তিনি বলেন, নোবেলের সাথে প্রথম পরিচয় ‘সারেগামাপা’র সেটেই। সেখানে তার গান শোনেন, এবং পরবর্তীতে তার সঙ্গে কথাও বলেন অনুপম।

নোবেলের গানের গলা মুগ্ধ করে অনুপমকে। পরবর্তীতে নিজেই ইউটিউব খুঁজে নোবেলের গান শুনেন তিনি। আর এরপরেই তিনি চিন্তা করেন, নোবেলকে দিয়ে গান করাবেন। ভাবনামতো সৃজিতের আসন্ন সিনেমায় ‘তোমার মনের ভেতর’ গানটি করালেন অনুপম। গানটির শুধু যে সুর করেছেন তিনি তা কিন্তু নয়, গানটির লিরিকও অনুপমের!

এদিকে অনুপমের লেখা ও সুর করা গানটি আগামি ৩১ মার্চ রিলিজ পেতে যাচ্ছে বলে জানান নোবেল। এ প্রসঙ্গে সম্প্রতি নোবেল বলেন, গানের রেকর্ডিং শেষ হয়েছে। আগামি ৩১ মার্চ রিলিজ হচ্ছে গানটি! আমার জীবনের প্রথম প্লেব্যাক, গানের নাম ‘তোমার মনের ভেতর!’

গতানুগতিক ধারার থ্রিল নয়, অভিনব থ্রিলার ধর্মী ছবি নির্মাণে পরীক্ষিত পরিচালক সৃজিত মুখার্জি। ‘বাইশে শ্রাবণ’ ও ‘চতুষ্কোণ’ তার উৎকৃষ্ট উদাহরণ। এবার এই নির্মাতা আসছেন ‘ভিঞ্চি দা’ নিয়ে। এরইমধ্যে সবাই প্রশংসা করছেন চবিটির ট্রেলারের।

Reneta

ছবির মূখ্য চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকারকে। শ্রীভেঙ্কটেশ ফিল্মস(এসভিএফ) প্রযোজিত ও সৃজিত মুখার্জি পরিচালিত ‘ভিঞ্চি দা’ ছবিটি আগামী এপ্রিলে মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুপমনোবেলভিঞ্চি দালিড বিনোদনসৃজিত মুখার্জী
শেয়ারTweetPin

সর্বশেষ

Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT