চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোবিপ্রবি’র সাবেক উপাচার্যের দুর্নীতি মামলা চলবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৮
আদালত
A A

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) সাবেক উপাচার্য আবুল খায়েরের দুর্নীতি মামলা বাতিল সংক্রান্ত রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ বুধবার আবুল খায়েরের মামলা বাতিল সংক্রান্ত রুল খারিজ করে দেন।

এর ফলে আবুল খায়েরের বিরুদ্ধে বিচারিক আদালতে যে দুর্নীতির মামলাটি রয়েছে তা চলতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আবুল খায়েরের পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমেদ। আর দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আসিফ হাসান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

এ বিষয়ে আমিন উদ্দিন মানিক বলেন, রুল খিারিজের পাশাপাশি আদালত মামলাটি এক বছরের মধ্যে নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন।

আর দুদক আইনজীবী আসিফ হাসান বলেন, মামলা বাতিল সংক্রান্ত রুল খারিজ করায় সাবেক উপাচার্যের বিরুদ্ধে বিচারিক আদালতে দুর্নীতির মামলাটি চলতে আইনি কোনো বাধা থাকছে না।

Reneta

আবুল খায়ের উপাচার্য থাকা অবস্থায় ২০০৬ সালের ২২ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের আগের অনুমোদন বাদ দিয়ে স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা ছাড়াই অনুমোদিত পদের অতিরিক্ত ৬ জন কর্মকর্তা ও ১০৮ জন কর্মচারী নিয়োগ দেন বলে অভিযোগ উঠে।

পরে অনুসন্ধানে এর প্রমাণ পেয়ে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. বেনজির আহমদ ২০০৯ সালের ১৩ জানুয়ারি নোয়াখালী সুধারাম থানায় মামলা করেন।
একই বছরের ১৫ জুন আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়। এরপর গত বছর নোয়াখালীর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন আবুল খায়ের। পরে গত বছরের ১২ নভেম্বর নোয়াখালীর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের শুনানিতে তার অব্যাহতির দরখাস্ত না মঞ্জুর করেন।

এরপর গত বছরের ৩০ নভেম্বর হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করলে চলতি বছরের ২৪ জানুয়ারি মামলাটি কেন বাতিল করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আজ সেই রুলটি খারিজ করে দিলেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্নীতি মামলানোবিপ্রবিসেমি লিডহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT