চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে নিহত রাজশাহীর আখতারা বেগমের দাফন সম্পন্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৮
জনপদ, বাংলাদেশ, রাজশাহী
A A

নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত রাজশাহীর আখতারা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় নগরীর গোরাহাঙ্গা কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে উপশহর ক্রীড়া মাঠে আখতারা বেগমের চতুর্থ নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, আখতারার মেয়ের জামাই এ্যাডভোকেট ইমরান আলীসহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

মেয়ের জামাই ইমরান আলী জানান, শাশুড়ী আখতারা ও শ্বশুর নজরুল ইসলাম অবসরের পর নেপালে ঘোরার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন। গত ১২ মার্চ কাঠমন্ডু বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্যান্যদের সাথে তারা দু’জনে মারা যান।

সোমবার আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে আখতারা বেগমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর লাশ নেওয়া হয় গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজপুরে। এখানে তৃতীয় জানাজা শেষে রাজশাহীতে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। পরে গোরহাঙ্গা কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এদিকে পরিচয় সনাক্তের জটিলতার কারণে প্রথম দফায় আখতারা বেগমের স্বামী মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের লাশ দেশে আসেনি। দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানান তার স্বজনরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়োজাহাজ বিধ্বস্তনেপাল
শেয়ারTweetPin1

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT