চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃত্ব নির্বাচনে সুপ্রিম কোর্ট আইনজীবীদের ভোট শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০২০
- সেমি লিড, আদালত
A A

দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি’র নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ১ ঘণ্টার বিরতিতে দুই দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। 

বুধবার সকাল ১০ টায় প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে। মোট ভোটার ৭ হাজার ৭ শত ৮১ জন।

সভাপতি, দু’জন সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুজন সহ-সম্পাদক এবং সাতজন সদস্যসহ মোট ১৪টি পদের বিপরীতে এই নির্বাচন প্রার্থী রয়েছেন ৩১ জন।

নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা সাদা প্যানেলে লড়াই করছেন। তারা হলেন; সভাপতি পদে আবু মোহাম্মদ আমিন উদ্দিন (এএম আমিন উদ্দিন), সহ সভাপতি মো. মনিরুজ্জামান ও সাকিলা রওশন, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ ড. মো. এনামুল হক, সহ-সম্পাদক মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ ইমতিয়াজ ফারুক, সদস্য পদে মো. হুমায়ুন কবির, মো. কামরুজ্জামান, মো. সাফায়েত হোসেন (সজীব), মো. তারজেল হোসেন, মিন্টু কুমার মণ্ডল, মোহাম্মদ মশিউর রহমান ও মোহাম্মদ জগলুল কবির।

বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা লড়ছেন নীল প্যানেল থেকে। এই প্যানেলের প্রার্থীরা হলেন; সভাপতি পদে জয়নুল আবেদীন, সহ-সভাপতি মো. আব্দুল জব্বার ভূঁইয়া ও মো. জালাল উদ্দিন, সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ রাগীব রউফ চৌধুরী, সহ-সম্পাদক মাহমুদ হাসান ও আইয়ুব আলী আশ্রাফী, সদস্য আমিরুল ইসলাম (খোকন), মার-ই-আম খন্দকার, মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম (টুটুল), মো. শফিউর রহমান, মোহাম্মদ মহসিন কবির, মোহাম্মদ শরিফ উদ্দিন (রতন) ও মোহাম্মদ ইকবাল হোসেন।

এই দুই প্যানেলের বাইরে সভাপতি পদে আইনজীবী ইউনুছ আলী আকন্দ, সহ-সম্পাদক পদে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও সদস্য পদে তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Reneta

দুই দিনব্যাপী অনুষ্ঠেয় নির্বাচন পরিচালনায় সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফের নেতৃত্বে গঠিত এই কমিটির সদস্যরা হলেন, মো. জসীম উদ্দিন, শরীফ ইউ আহমেদ, মুহাম্মদ সালেহ উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ ভূঁইয়া (বিএম ইলিয়াছ কচি), মো. জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আশরাফ উজ জামান খান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গত নির্বাচনে সভাপতি ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে সরকার সমর্থক সাদা প্যানেল নির্বাচিত হয়। সম্পাদকসহ আটটি পদে নির্বাচিত হয় বিএনপি সমর্থক নীল প্যানেলের আইনজীবীরা।

ওই নির্বাচনে সভাপতি হন আইনজীবী এ এম আমিন উদ্দিন আর সম্পাদক হন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীনির্বাচনভোট শুরুসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ শতাংশের বেশি

জুন ১৮, ২০২৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

জুন ১৮, ২০২৬

নির্ধারিত সময়ের আগেই শান্তি সমঝোতায় সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ২৫ জুন পর্যন্ত

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT