চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন স্মিথ-ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দলীয়ভাবে বল টেম্পারিং করার জেরে কড়া সমালোচনা ও তদন্তের মুখে পদ থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। রোববার কেপটাউন চেস্টের চতুর্থদিনের খেলা শুরুর আগে দুজনের এই ম্যাচের বাকি অংশের জন্য নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিম পেইন টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনে অজি দলকে নেতৃত্ব দেবেন।

কেবল স্মিথ-ওয়ার্নারই নন। অভিযোগ ওঠে চলতি সাউথ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের সবাই মিলে বল টেম্পারিং করেছেন। এমনকি কোচও সেটা জানতেন! টিভি রিপ্লেতেও পরিষ্কার হয়েছে ঘটনা। বাধ্য হয়ে ক্ষমাও চেয়েছিলেন স্মিথ। বাড়তে থাকা সমালোচনার মুখে অজি সরকারের পক্ষ থেকেও স্মিথের অপসারণ চাওয়া হয়েছিল।

Banglabid

সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড গণমাধ্যমকে জানান, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে আলোচনার পর তারা কেপটাউন টেস্টের বাকি অংশের নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন।

‘চলতি টেস্ট ম্যাচটি এগিয়ে যাওয়া প্রয়োজন, এবং একই সময়ে আমরা তদন্ত অব্যাহত রাখব, ঘটনা যতটা গুরুত্ব বহন করে সে অনুযায়ীই তড়িত পদক্ষেপের সঙ্গে তদন্ত আগাবে।’ যোগ করেন সাদারল্যান্ড।

অভিযোগ ওঠার পর স্মিথের দাবি ছিল, আগে কখনো এমন করেননি তারা। সাদারল্যান্ড শুরুতে ঘটনার জন্য ‘ব্যথিত এবং সত্যিকারের হতাশ’ প্রকাশ করে তদন্তের ঘোষণা দেন। সেই তদন্তের প্রথম ধাপেই এল স্মিথ-ওয়ার্নারের সরে দাঁড়ানোর খবর।

আম্পায়ার জানতে চাইলে পকেট থেকে কালো রুমাল বের করেন বেনক্রফট
Reneta

কেপটাউন টেস্টে শনিবার পকেট থেকে কিছু একটা বের করে বল ঘষতে দেখা যায় ক্যামেরুন বেনক্রফটকে। পরে তিনি নিজে স্বীকার করেছেন অধিনায়ক স্মিথ আগে থেকেই এই ব্যাপারটি জানতেন। তারপরই শোরগোল ওঠে।

ক্রিকেট দুনিয়ায় বহুকাল বল টেম্পারিংয়ের এমন গুরুতর অপরাধের দেখা মেলেনি। বলের কোনো পাশের রংয়ের পরিবর্তন করতে পারলে ইনসুইং, আউট সুইং এবং রিভার সুইংয়ে প্রভাব ফেলা যায়। সেটাই করেছেন অজি ক্রিকেটাররা।

আইসিসির নীতিমালা অনুযায়ী, হাত কিংবা কোনো কৃত্রিম পদার্থ দিয়ে বলের রং চটানো কিংবা কোনো প্রকার পরিবর্তন নিষিদ্ধ। ক্রিকেটাররা বড়জোর ট্রাউজারের সঙ্গে বল ঘষতে পারেন। ১৯৯৪ সালে ইংলিশ অধিনায়ক মাইক আথারটন লর্ডস টেস্টে এই সাউথ আফ্রিকার বিপক্ষেই বল টেম্পারিং করে ধরা পড়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসস্মিথ-ওয়ার্নার
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT