চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের দিকে নজর ম্যানচেস্টার ইউনাইটেড’র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

পেদ্রো রদ্রিগেজকে দলে টানতে না পেরে এবার নেইমারের দিকে নজর দিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আর খবরটা দিয়েছেন ট্যাবলয়েড পত্রিকা দ্য সান। তবে গ্যারেথ বেল থেকে টমাস মুলার অনেকে নাম শোনা গেলেও কাউকেই এখনো দলে ভেড়াতে পারেনি তারা।

ট্রেবল জেতার মাত্র কদিন পরেই বার্সার অর্থনীতি বিষয়ক প্রধান হাভিয়ের ফাউস ইঙ্গিত দিয়েছিলেন, এমএসএনের একজনকে অন্তত ছেড়ে দিতে পারে বার্সা। একে তো স্পেনের অর্থনীতির অবস্থা ভালো নয়। তার ওপর উয়েফা চালু করেছে আর্থিক ন্যায্যতার নীতি (ফিন্যান্সিয়াল ফেয়ারপ্লে)। চাইলেই কাঁড়ি কাঁড়ি টাকা ঢালা যাবে না। এর একটা সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া আছে।

ফাউস বলেছিলেন, ‘আমরা অত বেশি সাপ্তাহিক বেতন আর দিতে পারবো না। ভালো ফুটবলারদের সব সময় ধরে রাখতে চাই। কিন্তু অন্য কোনো ক্লাব ভালো প্রস্তাব দিলে হয়তো আমরা তাদের আটকাতে পারব না।’

গত কয়েক মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টেক্কা দিতে গিয়ে অনেক টাকা খরচ করেছে বার্সা। সার্বিক অবস্থা বিবেচনায় ভালো প্রস্তাব পেলে এমএসএন-এর একজনকে বার্সা ছেড়ে দেবে, এই ইঙ্গিত ফাউসই দিয়েছিলেন, ‘মেসি, নেইমার, সুয়ারেজকে ক্লাবে রাখা এখন একটা চ্যালেঞ্জের মতো। ওদের কাউকে হারাতে চাই না। কিন্তু কোনো ক্লাবের আর্থিক ক্ষমতা থাকলে ওদের সই করাতেই পারে।

আর এই সুযোগটা নিতে চায় ম্যানইউ। তবে নেইমারকে পেতে ম্যানইউ কিভাবে কাজ করছে তার কিছুই পরিস্কারভাবে জানাননি কোচ লুই ভ্যান হাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবার্সেলোনাম্যানইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT