চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের অভিযোগ ‘অস্ট্রিয়া কুস্তি খেলেছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে রোববার ৩-০ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচ জিতলেও প্রতিপক্ষের কৌশল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পিএসজি ফরোয়ার্ড বলছেন- অস্ট্রিয়া হাত-পা চালিয়ে খেলেছে, যাতে আহত হতে পারতেন তার সতীর্থরা।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে গত ফেব্রুয়ারিতে ভয়ঙ্কর রকমের চোটে পড়েন নেইমার। সেই চোট সারাতে অস্ত্রোপচারের টেবিলেও যেতে হয়েছে। তিন মাসের দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে ৩ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে ফেরেন বিশ্বের সর্বোচ্চ দামি ফুটবলার। ফিরেই করেছেন গোল। দারুণ এক গোল করেছেন অস্ট্রিয়ার বিপক্ষেও।

ম্যাচে একাধিকবার ফাউলের শিকারও হয়েছেন নেইমার। খেলা শুরু হওয়ার তিন মিনিটের সময় তার চোটাক্রান্ত জায়গায় ফাউল করেন অস্ট্রিয়ান অধিনায়ক ইউলিয়ান বাউমগার্টলিঙ্গার।

জয় পেলেও তাই সুস্থ অবস্থায় ম্যাচ শেষ করতে পারার স্বস্তিই ঝরছে নেইমারের কণ্ঠে। কথায় মিশে থাকল অস্ট্রিয়ার প্রতি কটাক্ষও, ‘আমরা জানতাম আমাদের সঙ্গে ইউএফসি(মিক্স মার্শাল আর্টের একটি প্রতিযোগিতা) খেলা হবে। তবে এটা ভালো যে কেউ আহত হয়নি।’

লন্ডনের প্রস্তুতি শেষে সোমবার রাশিয়ার উদ্দেশ্যে উড়াল দিচ্ছে নেইমারদের বহনকারী বিমান। ১৭ জুন সোচিতে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ মিশন। গ্রুপ ‘ই’তে সেলেসাওদের বাকী প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমাররাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬

সড়কপথে আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

জুন ১২, ২০২৬

১০ এ ৬ পেলেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT