চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে না আনায় বার্সার প্রতি অসন্তুষ্ট মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নেইমারকে দলে ফেরাতে না পারায় ক্লাব কর্মকর্তাদের উপর বেজায় অখুশি লিওনেল মেসি। স্প্যানিশ মিডিয়ার খবর, দলের সেরা খেলোয়াড়ের ক্রোধের মূলে বার্সেলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে এবং ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ডন ব্যালন জানাচ্ছে, নেইমারের সম্ভাব্য দলবদলের ব্যর্থতার পর নিজের অসন্তুষ্টির কথা লিখিতভাবে ভালভার্দে এবং বার্তেমেউকে জানিয়েছেন মেসি।

স্প্যানিশ বার্তা সংস্থাটি আরও দাবি করেছে, আর্জেন্টিনা কিংবদন্তি পরের গ্রীষ্মে ব্রাজিলিয়ান তারকাকে সই করানোর জন্য আরও একটি সুযোগ দিয়েছেন এবং যদি কাতালানরা আবার ব্যর্থ হয় তবে তিনি ক্লাব ছেড়ে চলে যেতে পারেন।

দলবদলের সময়সীমা শেষ হওয়ার পর স্প্যানিশ দৈনিক মার্কা জানায়, বার্সেলোনা ড্রেসিংরুমের মধ্যে সবকিছু ঠিকঠাক নেই, দলের প্রথম স্কোয়াডের অনেক সদস্য এতটা প্রতিশ্রুতি দেয়া ট্রান্সফার উইন্ডোর পরে প্রতারিত বোধ করছেন।

বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় থেকেই মেসি-নেইমারের দারুণ বন্ধুত্ব। ব্রাজিলিয়ান তারকা ক্লাব ছেড়ে গেলেও সাবেক সতীর্থের প্রতি ভালোবাসায় ভাটা পড়েনি কারোরই। এখন মেসি চান নেইমার আবার বার্সায় ফিরুক। শুধু মেসি নয়, স্কোয়াডের বেশিরভাগ সদস্য, বিশেষত সিনিয়র খেলোয়াড়রা নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তনের পক্ষে ছিলেন।

মেসি, সুয়ারেজ এবং নেইমারের সমন্বয়ে গঠিত ‘এমএসএন’ ত্রিশূলকে আবার একত্রিত করার সম্ভাবনা ছিল। সেটা না হওয়ায় সম্ভাবনাটি একটি ঝাঁকুনি খেল। বার্সা খেলোয়াড়রা ক্লাব প্রেসিডেন্ট বার্তেমেউ এবং বোর্ড সদস্যদের নেইমারকে ফিরিয়ে আনতে যতটা করতে পারে তার সবকিছু করতে বলেছিলেন।

Reneta

‘লা প্যারিসিয়ান’ দাবি করেছিল, নেইমারের জন্য বার্সেলোনার আলোচনার বিষয়টি মেসিকে খুশি করার জন্য তৈরি করা হতে পারে, ব্রাজিলিয়ান তারকাকে দলে ফেরাতে সত্যিকার অর্থেই বার্সা কোনো চেষ্টা করছে না।

মার্কাও তেমনটা দাবি করছে। তারা বলছে, খেলোয়াড়দের অনুভূতি এমন যে, তারা ভাবছে ক্লাব ব্রাজিলিয়ান তারকাকে পুনরায় সই করাতে আগ্রহী ছিল না এবং ক্লাবের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে তা আসলে খেলোয়াড়দের খুশি রাখার উপায় হিসাবে ব্যবহার করা হয়েছে।

এদিকে, নেইমারকে সই করানোর জন্য চুক্তির অংশ হিসাবে যেভাবে তাকে ব্যবহার করার চেষ্টা করেছে ক্লাব, তাতে ক্লাবের প্রতি মোটেই খুশি নন ইভান রাকিটিচ। ক্রোয়েশিয়ান তারকার সঙ্গে নেইমার ইস্যুতে জড়ানো হয় দুই ফরাসি তারকা উসমান ডেম্বেলে ও স্যামুয়েল উমতিতিকেও। যা নিয়ে তারাও অখুশি।

ডন ব্যালন জানাচ্ছে, রাকিটিচ-ডেম্বেলে এবং উমতিতি এখন মেসির সাথে কথা বলছেন না, কারণ নেইমারের প্রতি আর্জেন্টিনা তারকার পক্ষপাতিত্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবার্সামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT