চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার ‘ঝুঁকিমুক্ত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

রোববার নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ১২ মিনিট খেলে চোটের কারণে উঠে যেতে হয়েছিল নেইমারকে। ম্যাচ শেষে অবশ্য দলের সেরা খেলোয়াড়ের সবশেষ অবস্থা সম্পর্কে ভালো খবরই এসেছে ব্রাজিল কোচের থেকে। টিটে জানিয়েছেন, আপাতত চোটমুক্ত পিএসজি ফরোয়ার্ড।

সিঙ্গাপুরে খেলা শুরু হতে না হতেই নেইমারকে উঠিয়ে নেন ব্রাজিল কোচ। বদলি হিসেবে খেলান ফিলিপে কৌতিনহোকে। ২৭ বছর বয়সী ফরোয়ার্ডের অনুপস্থিতিতে নাইজেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। এ নিয়ে চলতি বছরে তিনবার চোটে পড়লেন নেইমার।

নেইমার কেমন আছেন? রোববার সংবাদকর্মীদের এমন প্রশ্নের জবাবে শিষ্যকে ‘চোটমুক্ত’ ঘোষণা করেছেন টিটে। জানিয়েছেন, ঝুঁকি নিতে চাননি বলেই আগেভাগে তুলে নেয়া হয় এ ফরোয়ার্ডকে।

Banglabid

‘এটা দায়িত্বজ্ঞানহীন ও অবিবেচকের মতো কাজ হতো যদি মনে সন্দেহ নিয়েও তাকে খেলাতাম। যদি সে চোটে পড়তো তাহলে আমাকে পিএসজি কোচ ও সভাপতির কাছ থেকে নালিশ শুনতে হতো।’

দলের একজন মুখপাত্র জানান, অস্বস্তি বোধ করায় নেইমারকে তুলে নেন টিটে। তার প্রকৃত অবস্থা জানা যাবে প্যারিসে যাওয়ার পর। সেখানে তাকে পরীক্ষা করবেন পিএসজির চিকিৎসকরা। গ্লোবো স্পোর্টকে ব্রাজিল দলের চিকিৎসক জানিয়েছেন, নেইমারের পায়ে এখন কোনো ব্যথা নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিটেনেইমারব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ সম্ভব?

আগস্ট ১৩, ২০২৬

নেতাজিকে নিয়ে পশ্চিমবঙ্গে হঠাৎ বিতর্ক কেন?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

আগস্ট ১৩, ২০২৬

যুদ্ধের চাপে বিপর্যস্ত মার্কিন নাবিকরা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT