চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৃত্যে ছন্দে শুরু বেঙ্গল উচ্চাঙ্গসংগীতের চতুর্থ রাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

যন্ত্র সংগীত দিয়েই আগের তিন দিনের শুরুটা হলেও বেঙ্গল উচ্চাঙ্গসংগীতের চতুর্থ দিনের উৎসবটা শুরু হল নৃত্যে ছন্দের তালে। যেখানে অসাধারণ পারফর্ম করে উপস্থিত দর্শক শ্রোতাদের প্রশংসা তুলে নেন বাংলাদেশের তরুণ নৃত্য শিল্পীরা।

ধানমন্ডির আবাহনী মাঠে চলছে বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবের ৬ষ্ঠ আসর। প্রথম দিন দর্শক কিছুটা কম থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনে দর্শক সমাগম ছিলো বেশ সন্তুষজনক। উৎসবের চতুর্থ দিনে দর্শক শ্রোতার সেই স্রোত যেন ছাড়িয়ে গেল বিগত দিনগুলোকেও। প্রতিদিনই যন্ত্র সংগীতের মূর্ছনায় অনুষ্ঠান শুরু হলেও এদিন নৃত্যের ছন্দে দর্শকরা অন্যরকম শুরুর একটি স্বাদ পেলেন।

বাংলাদেশের তরুণ শিল্পীদের পরিবেশনাকে প্রাধান্য দিয়েই উৎসবের চতুর্থ দিনের আয়োজন শুরু হল নৃত্যের ছন্দে। শুরুতেই সুইটি দাস ও সুদেষ্ণা স্বয়ংপ্রভা করেছেন রাগ বিলাসা। এছাড়া মণিপুরি একক নৃত্য পরিবেশন করেন দুজনেই। এরপর জুয়েইরিয়াহ মৌলি আর অমিত চৌধুরী করেন ভরতনাট্যমের সূর্যোকৌতুভম ও শিবাস্তুতি। কত্থক নৃত্যের মধ্যে গুরু বন্দনা ও তারানা করেন স্নাতা শাহরিন ও তুষার।

‘নৃত্য চিরন্তন: মনিপুরি, ভারতনাট্যম, কত্থক নৃত্যার্ঘ’ শীর্ষক দুই পর্বে ভাগ করা এ পরিবেশনাটির নৃত্য পরিচালনায় ছিলেন গুরু বিপিন সিংহ, পণ্ডিত বিরজু মহারাজ, শিবলী মোহাম্মদ; এবং ভাবনা, সার্বিক নৃত্য পরিচালনা ও সম্বনয়কারী হিসেবে ছিলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়।

পরিবেশনা শেষে শর্মিলা বন্দ্যোপাধ্যায় এর হাতে ক্রেস্ট তুলে দেন বেঙ্গলের চেয়ারম্যান আবুল খায়ের লিটু।

স্কয়ার নিবেদিত ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৭’ এর অনুষ্ঠান প্রচার সহযোগী চ্যানেল আই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছন্দনৃত্যবেঙ্গল উচ্চাঙ্গসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT