চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাতের বিরুদ্ধে নিখিলের পাল্টা বিবৃতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ১১, জুন ২০২১
বিনোদন
A A

বুধবার নিখিল জৈন এবং তার পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন পশ্চিমবঙ্গের নায়িকা ও সাংসদ নুসরাত জাহান। বৃহস্পতিবার বিকেলে তার-ই -জবাব দিতে বিস্ফোরক এক বিবৃতি জারি করলেন স্বামী নিখিল জৈন!

সম্পর্কের জটিলতা,কানাঘুষা নিয়ে গণমাধ্যমে কখনোই নুসরাতের বিরুদ্ধে মন্তব্য করেননি নিখিল। কিন্তু বৃহস্পতিবার সেই প্রিয় মানুষটির বিরুদ্ধেই বিবৃতি দিলেন তিনি। তার ভাষায়, ‘আমি নুসরাতকে নিয়ে কোনওরকম মন্তব্য করতাম না। কিন্তু বুধবারে ওর বিবৃতি দেখে আমার খারাপ লেগেছে, তাই এই প্রকাশ্যে পাল্টা বিবৃতি জারি করতে বাধ্য হলাম।’

নিখিলের বিবৃতিকে মূলত নুসরাতের আগের দিনের বিবৃতির জবাব বলাই শ্রেয়। কারণ এখানে তিনি নুসরাতের অভিযোগগুলোরই শুধু উত্তর দিয়েছেন।

কেন নুসরাতের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে দেওয়ানি মামলা দায়ের করেছেন নিখিল? তার কারণও স্পষ্ট করে দিয়েছেন। নিখিল জানান, ‘আমাদের সম্পর্ক, প্রতারণা, সব বিষয়ে একের পর এক খবর দেখে খারাপ লাগা থেকেই থাকতে না পেরে ৮ মার্চ আমি নুসরাতের বিরুদ্ধে আলিপুর আদালতে সিভিল স্যুট অর্থাৎ দেওয়ানি মামলা দায়ের করি।’

আগের দিনের বিবৃতিতে নুসরাত স্পষ্ট বলেছেন, আইনত নিখিলের সাথে তার বিয়ে হয়নি। তাই ডিভোর্সের প্রশ্নই আসে না।

নিখিল তার বিবৃতি এ বিষয়টির জবাব দেন এভাবে,‘একসঙ্গে থাকাকালীন, নুসরাতকে বারবার বলতাম আমাদের বিয়ের রেজিস্ট্রেশন করে নিতে। প্রত্যেকবার দেখেছি ও সেটা এড়িয়ে যেত।’

Reneta

নিখিলের অভিযোগ, ২০২০ সালের আগস্ট মাসে একটা ছবির জন্য শুটিং করতে গিয়েই আমার প্রতি আমার স্ত্রীর আচরণ সম্পূর্ণ বদলে যেতে শুরু করে। কেন? তার সব চেয়ে ভাল উত্তর ওর কাছেই আছে। এপ্রসঙ্গে নিখিল কলকাতা সিনেমার কথাই উল্লেখ করেছেন। কানাঘুষো শোনা যায়, সেই সময় থেকেই সাংসদ-নায়িকার সঙ্গে যশ দাশগুপ্তের ঘনিষ্ঠতা বাড়তে আরম্ভ করে।

নিখিলের পরিবারের বিরুদ্ধে মূল্যবান গয়না-জিনিসপত্র আটকে রাখার যে অভিযোগ তুলেছিলেন নুসরাত। বিবৃতিতে তার জবাবও দেন তিনি। নিখিল জানান, ২০২০ সালের ৫ নভেম্বর ও আমাকে ছেড়ে চলে যায়। সঙ্গে নিয়ে যায় ওর ব্যবহৃত সমস্ত মূল্যবান জিনিসপত্র, কাগজ এবং গুরুত্বপূর্ণ নথি। ও বালিগঞ্জের ফ্ল্যাটে থাকতে শুরু করে। তার পরে স্বামী-স্ত্রী হিসেবে আমরা আর কোনও দিন একসঙ্গে থাকিনি। ওর ফেলে যাওয়া যাবতীয় জিনিসপত্র এবং আয়কর সম্পর্কিত নথি সব কিছুই কয়েক দিনের মধ্যে ওর ফ্ল্যাটে পাঠিয়ে দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতানিখিলনুসরাতনুসরাত জাহানপ্রেমবিবৃতিবিয়েযশসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT