চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নীলাদ্রি হত্যায় আটক কামাল-কাউসার বাংলা টিমের সদস্য

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৬:৫৫ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত সন্দেহে আটক দুই যুবক কাউসার এবং কামাল জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য। গোয়েন্দারা জানিয়েছেন, রিমান্ডে মুখ না খুললে তাদেরকে টিএফআই সেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

বৃহস্পতিবার মিরপুর ১০ নম্বর থেকে কাউসার হোসেন খান এবং ধোলাইপাড় থেকে কামাল হোসেনকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। রিমান্ডের প্রথম দিনে নিলয় হত্যাকাণ্ড নিয়ে মুখ না খুললেও নিজেদের জঙ্গি গোষ্ঠি আনসার উল্লাহ বাংলা টিমের নেতা মুফতি রহমানিয়ার অনুসারী বলে জানিয়েছে তারা।

পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম জানান, তারাও আনসারউল্লাহ বাংলাটিমের সদস্য। এদের মধ্যে ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টার আসামীও আছে। আগে আটক দুইজনের মধ্যে একজনকে সাক্ষীদের কেউ কেউ সনাক্ত করেছেন। আটকদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রয়োজনে টিএফআই সেলেও জিজ্ঞাসাবাদ করা হবে।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, ব্লগার হত্যকাণ্ডের সঙ্গে কোনো না কোনো জঙ্গি গোষ্ঠি জড়িত। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

যুগ্ম কমিশনার (ডিবি) আরও জানান, আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টা ঘটনায় আসামীদের জবানবন্দি নেয়া হয়েছিলো। তাদের সাথে জঙ্গি সম্পৃক্ততা ছিলো। রাজীব হত্যার ঘটনায় মোট ৭ জনের বিরুদ্ধে চার্জ শিট দেয়া হয়েছিলো এদের ছয়জনকে আটক করা হয়েছে এবং একজন পলাতক রয়েছে।

এদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সিলেটের বিজ্ঞানমনস্ক লেখক-ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক দুই ভাই মান্নান রাহী ও এ এ এম নোমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিআইডি হেফাজতে।
রাজধানীর পূর্ব গোরানের বাড়িতে ৭ আগস্ট দুর্বৃত্তদের চাপাতির আঘাতে খুন হন ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল। স্ত্রী ও শ্যালিকার সামনেই চার যুবক তাকে হত্যা করে পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের কয়েক দিন পরেই নাহিয়ান ও মাসুদ রানা নামের দুজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তারাও আনসারউল্লাহর সদস্য বলে জানায় পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগার নীলাদ্রি হত্যাব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নদের টক্কর দিয়ে আর ‘অজানা’ নয় কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT