চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহতদের বের হওয়ার রাস্তা আটকে রাখা হয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ৩০, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
পত্রিকা অফিসে হামলা-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে পত্রিকা অফিসে সন্দেহভাজন হামলাকারী ভবন থেকে বের হওয়ার রাস্তা আটকে রেখেছিলেন যেন কেউ পালাতে না পারে।

তদন্ত ও পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আদালতে এ কথা বলেছেন হামলার ঘটনায় হওয়া মামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে হওয়া ওই হামলায় পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

Banglabid

অভিযুক্ত হামলাকারী জারোড রামোসের বাড়ি তল্লাশি করে পুলিশ নিশ্চিত হয়েছে, অ্যানাপলিসে অবস্থিত ‘ক্যাপিটাল গেজেট’ পত্রিকা অফিসে হামলাটি পূর্বপরিকল্পিত ছিল।

শুক্রবার ৩৮ বছর বয়সী রামোসকে ৫টি ফার্স্ট ডিগ্রি মার্ডার বা উদ্দেশ্যমূলক পরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে ভিডিও লিংকের মাধ্যমে অ্যান আরুন্ডেল কাউন্টি ক্রিমিনাল কোর্টে হাজির করা হয়।

এর আগে পুলিশের তদন্ত ও জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রামোস কোনো রকম সহযোগিতা করেননি বলে জানায় পুলিশ। শুক্রবারের শুনানি চলাকালেও পুরোটা সময় চুপ ছিলেন তিনি। তবে চুপ থাকলেও রামোস সবকিছু মনোযোগ দিয়ে দেখছিলেন বলে জানিয়েছে বিবিসি।

পত্রিকা অফিসে হামলা-যুক্তরাষ্ট্র
অভিযুক্ত জারোড রামোস
Reneta

শুনানি শেষে বিচারপতি রামোসকে অজামিনযোগ্য গ্রেপ্তারের নির্দেশ দেন।

পত্রিকা অফিসে এ হামলার ঘটনায় শুক্রবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘এই হামলা পুরো জাতির বিবেককে হতবাক করেছে এবং আমাদের হৃদয়কে যন্ত্রণায় পূর্ণ করে দিয়েছে।’

অন্যান্য পেশার মতো সাংবাদিকদেরও এমন সহিংসভাবে হামলার শিকার হওয়ার ভয় ছাড়াই নিজের কাজ চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT