চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিয়ানমারে বিক্ষোভ, গণগ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এক সপ্তাহ পরও নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে দেশটির সাধারণ মানুষ। এমনকি মঙ্গলবারের বিক্ষোভে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ বিক্ষোভকারীদের উপর জলকামান নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের মধ্যে থেকে প্রায় ৩০ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন বলে এক গণমাধ্যম সংগঠক নিশ্চিত করেছেন।

বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, পুলিশি বাধা ও ধড়পাকড় উপেক্ষা করে রাজধানী নেপিডোর রাজপথে অবস্থান করছে বিক্ষোভকারীরা।

মিয়ানমারের বাইরে সামাজিক মাধ্যম ফেসবুকে বিক্ষোভের যেসব ভিডিও শেয়ার করা হয়েছে; তাতে দেখা গেছে পুলিশ বিক্ষোভকারীদের সামলাতে হিমশিম খাচ্ছে।

১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। গৃহবন্দী করা হয় ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি প্রধান অন সাং সুচি-সহ তার দলের সিনিয়র বেশ কয়েকজন নেতাকে।

সামরিক জান্তা ক্ষমতা দখলের পর থেকে বিক্ষোভে ফেটে পরে মিয়ানমারের আপামর জনতা। এই বিক্ষোভ মিয়ানমারের ৫০ বছরের অস্থিতিশীলতার কথা মনে করিয়ে দেয়। যে অস্থিতিশীলতা বিরাজ করেছে ২০১৫ সাল পরযন্ত।

Reneta

বিক্ষোভকারীদের একজন, ইয়াঙ্গুনের বাসিন্দা খিন মিন সেও বলেন, জান্তা সরকার সবসময় আমাদের কণ্ঠ রোধ করেছে। দৈনন্দিন জীবনেও তারা হস্তক্ষেপ করে। আমাদের উপর নিরাশা ভর করেছে। কেন আমাদেরকে এভাবে বার বার ব্যর্থ করে দেয়া হচ্ছে?”

মিন অং হ্লেইং

গতকাল সোমবার রাতে অবশ্য মিয়ানমারের সামরিক সরকার ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। নতুন করে নির্বাচন দেয়ারও আশ্বাস দিয়েছে।

জান্তা সরকারের প্রধান মিন অং হ্লেইং জোর দিয়ে বলেছেন, গত নির্বাচনে সুচি সরকার ব্যাপক কারচুপি করার কারণে সামরিক বাহিনী ক্ষমতা নিয়ন্ত্রণে নিতে বাধ্য হয়েছে।

সামরিক সরকারের এসব প্রতিশ্রুতি নাকচ করে দিয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। সংবিধানে সামরিক সরকারকে দেয়া বিশেষ ক্ষমতারও অবসান চায় বিক্ষোভকারী সাধারণ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মিয়ানমারসামরিক সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্ত’র মনে হয়েছে আরও ভালো ব্যাটিং করতে পারতেন

মে ১২, ২০২৬

ড্র কিংবা হারের কথা ভাবিনি, জয়ের লক্ষ্যে খেলেছি: শান্ত

মে ১২, ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

মে ১২, ২০২৬

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

মে ১২, ২০২৬

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT