বিশ্বকাপ ফুটবলের সময় সারা দুনিয়ার পর্যটকদের জন্য দরজা খুলে দিয়েছে সোভিয়েত জমানায় নিষিদ্ধ শহর নিঝনি নোভগোরোদ। বিশ্বকাপ আমেজ উপভোগ করতে রাশিয়ার এ শহর এখন অসংখ্য পর্যটকের আনাগোনায় মুখরিত।
গোপন অস্ত্র কর্মসূচি চালানোর জন্য সোভিয়েত আমলে কঠোর নিরাপত্তায় ঢাকা বিদেশি অতিথিদের প্রবেশ নিষেধ ছিল নিঝনিতে। এমনকি ভিন্ন মতাবলম্বী পরমাণু বিজ্ঞানী অ্যান্দ্রে সাখারভকেও এ শহরে নির্বাসনে রাখা হয়।
এবার বিশ্বকাপের ম্যাচ আয়োজক, ভলগা নদীর তীরের শহরটি নতুন সাজে সেজেছে। নিঝনি নোভগরোদে ২১শে জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা খেলবে। ইংল্যান্ড-পানামা এবং সুইজারল্যান্ড-কোস্টারিকার গ্রুপ ম্যাচও হবে এখানে। রয়েছে একটি কোয়ার্টার ফাইনালও।








