চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্যাতনের শিকার নারী হৃদরোগ বিশেষজ্ঞ

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৬:৪৭ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

স্বামী ডা. অলোক কুমার মন্ডলের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কার্ডিয়াক সার্জন ডা. লিপিকা সরকার।

নির্যাতনের শিকার হয়ে গত ৪ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসাও নিতে হয় তাকে।

স্বামীর অত্যাচার থেকে মুক্তি পেতে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। কিন্তু তাতেও কোনো সুরাহা না হওয়ায় ঢাকায় ফিরে গত ১৩ অক্টোবর রমনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ডা. লিপিকা। মামলা হওয়ার পর অলোক পলাতক ছিলেন। তবে ২৪ নভেম্বর রাতে তাকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কেরানীগঞ্জ জেল হাজতে রয়েছেন।

২০০৪ সালে অলোকের সঙ্গে লিপিকার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ১০ বছরের একটি মেয়ে রয়েছে।

ডা. অলোক কুমার মন্ডল ২২তম বিসিএস ব্যাচ। তিনি রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। ২০১৪ সালে তিনি খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে আরএমও পদে যোগদান করেন।

২০১৭ সালে হাসপাতালের সরকারি ওষুধ বিক্রির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে ডা. অলোককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তাকে হাসপাতাল থেকে বহিষ্কার করা হয়।

Reneta

নারী নির্যাতন মামলার আসামি নিজ স্বামী অলোক সম্পর্কে ডা. লিপিকা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমার বাবা ব্যবসায়ী থাকায় আমার সুখের জন্য ঢাকায় ফ্ল্যাটসহ ৮ দশমিক ১ শতাংশ সম্পত্তি ও খুলনায় ৩ দশমিক ৫ শতাংশ সম্পত্তি ভবিষ্যৎ সুখের জন্য কিনে দেয়।’

‘‘কিন্তু সেসব সম্পত্তির লোভে ও নিজের নামে রেজ্রিষ্টেশন করার জন্য তিনি আমাকে নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে খুলনায় একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার করার জন্য আমার বাবার কাছে এক কোটি টাকা যৌতুক হিসেবে চায়। এসব দিতে অস্বীকার করায় আবার আমার ওপর পাশবিক নির্যাতন চালায়।’’

ডা. অলোক কুমার মন্ডল 

ডা. লিপিকা বলেন, ‘‘কয়েক বছর ধরেই বেশ কয়েকটি অবৈধ সম্পর্কে জড়ায় অলোক, নিজের আয়ের টাকা সে বিপথেই নষ্ট করে। এগুলো নিয়ে কথা বলতে গেলেই মারধর করত, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতাম। এক পর্যায়ে আমার সব সম্পত্তি লিখে নিতে চায়। এমনকি আমার ছোট্ট মেয়েটারও কোনো খোঁজ নেয় না। ও খুব বৃদ্ধাঙ্গুলি দেখায়, টাকা দিয়ে পুলিশ, প্রশাসন, জজ সব কিছু কিনতে চায়। ওর একটা সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটসহ আমি শাস্তি চাই।’’

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ডা. অলোকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে তার স্ত্রী ডা. লিপিকা সরকার মামলা করেন। মামলার এজাহারে যৌতুক ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গা ঢাকা দেওয়া অলোককে গত ২৪ নভেম্বর মধ্যরাতে খুলনার দীঘুলিয়া উপজেলার বোনের বাসা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়।’

তিনি বলেন, ডা. অলোকের এখন পর্যন্ত চারটি জামিন শুনানি হয়েছে, সবগুলোই বিচারিক আদালত নামঞ্জুর করেছেন। পরবর্তী শুনানী ২৮ ডিসেম্বর। তিনি বর্তমানে কেরানীগঞ্জ কারগারে রয়েছেন।

জানা যায়, ২০১৭ সালে হাসপাতালের সরকারি ওষুধ বিক্রির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে ডা. অলোককে গ্রেপ্তার করে পুলিশ। সঙ্গে তার সিন্ডিকের আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওই সময় ওষুধ বিক্রির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগের সত্যতা পায় দুদক। ওষুধ কেলেঙ্কারির মামলায় দুই মাস খুলনা জেলে বন্দি থাকেন তিনি। সেখান থেকে জামিনে মুক্তি পেলেও হাসপাতাল থেকে এখন তাকে সাসপেন্ডে রাখা হয়। পরে তিনি খুলনার স্টার ডায়াগনস্টিকসহ তিনটি ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার কেনেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT