চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন’ সংশোধন চায় পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

আইনপ্রয়োগকারী সংস্থার হেফাজতে থাকা ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করতে প্রণীত ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে’ অসঙ্গতি রয়েছে উল্লেখ করে এর সংশোধনের দাবি জানিয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার রাতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসব কথা বলেন। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক অথবা অমর্যাদাকর আচরণ অথবা শাস্তির বিরুদ্ধে জাতিসংঘ সনদের কার্যকারিতা প্রদানের লক্ষ্যে প্রণীত ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন- ২০১৩’ এ ২ এর ৬ নং ধারায় মানসিক কষ্টকে নির্যাতন আখ্যা দেওয়া হয়েছে।

সভায় অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বলেন: নির্যাতনে এবং হেফাজতে মৃত্যু নিবারন আইনে মানসিক কষ্টের একটা বিষয় আছে। কিন্তু সুনির্দিষ্টভাবে মানসিক কষ্টের কোন সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। আমরা যখন কারও বিরুদ্ধে মামলা দেই তখন সে মানসিক কষ্টে থাকে। আমরা যখন তাকে ধরে নিয়ে যাই কিংবা তাকে যখন জেলখানায় পাঠানো হয়, তখনও সে মানসিক কষ্টে থাকে। তার মানসিক কষ্ট কিন্তু শেষ হয় না। এই আইনে মানসিক কষ্ট সংযোজন করার ফলে আমরা নিজেরাই এখন কষ্টে আছি।

তিনি বলেন: পুলিশের সাধারনত তদন্তের সবচেয়ে বড় শক্তি উপ-পরিদর্শকরা (এসআই)। এই আইনের কারণে এসআই’রা মামলার তদন্ত করতে আগ্রহ হারিয়ে ফেলছে।

পুলিশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধেও এই আইনে মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন: একজন ওসি থানার দায়িত্বে থাকেন। যখনই তার বিরুদ্ধে মামলা হয়ে যায়, তখন সে জেলখানায় চলে যায়। কিন্তু আইনে জামিনের বিধান নেই। আমরা এই আইন বাতিল করতে চাই না, সংশোধন চাই। জামিনযোগ্য বিধান রেখে বিভিন্ন অসঙ্গতিগুলোর সংশোধন চাই।

Reneta

সভায় ডিআইজি মাহবুবুর রহমানও তার বক্তব্যে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনের সংশোধন দাবি করেন। এছাড়া সন্ত্রাস বিরোধী আইনেও কিছু অসঙ্গতির কথা তুলে ধরেন কর্মকর্তারা।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক যাচাই-বাছাই করে আইনের অসঙ্গতি দিকগুলো সংশোধন করার আশ্বাস দেন।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া পুলিশ ক্যাডারে পদের বৈষম্যের কথা তুলে ধরে বলেন: আমি যখন এসপি ছিলাম, তখন যারা টিএনও ছিলেন তারা এখন সচিব। অথচ আমি চাকরির শেষ পর্যায়ে এসেও সে পর্যন্ত যেতে পারিনি।

এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলেন: প্রত্যেকটা ক্যাডার সার্ভিসেই পদে অসামঞ্জস্যতা আছে। এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেল গঠন করা হয়েছে। প্রত্যেক ক্যাডারেই পদ-পদবী সমন্বয় করতে আমরা কাজ করছি।

সভা সূত্র জানায়, সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নিজেদের অভ্যন্তরীণ আলোচনায় মন্ত্রীদের কাছে বিভিন্ন দাবি এবং প্রত্যাশার কথা তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা।

সার্বিক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন: এবারই প্রথম বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সামনে সামগ্রিক প্রেক্ষাপটে পুলিশ কর্মকর্তারা তাদের দাবির কথা তুলে ধরেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা এ বিষয়ে পজেটিভ রেসপন্স করেছেন, যার ফলে দাবি বাস্তবায়ন সহজ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশপুলিশ সপ্তাহ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT