চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্মাতা মানজারেহাসীন মুরাদের সাথে সারাদিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশে বিকল্পধারার চলচ্চিত্র আন্দোলনকে যারা বেগবান করেছেন এবং একইসঙ্গে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের যাত্রা যাদের জন্য মসৃণ হয়েছে তারমধ্যে নির্মাতা মানজারেহাসীন মুরাদ অন্যতম। প্রামাণ্যচিত্র নির্মাতা হিসেবেই তিনি বেশি পরিচিত। এ প্রজন্মের চলচ্চিত্রপ্রেমীদের জন্য এবার সুযোগ এলো এই গুণী নির্মাতার সঙ্গে পুরো দিন সিনেমা আড্ডায় কাটানোর।

আসছে ২১শে অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত ‘চলচ্চিত্রকার মানজারেহাসীন মুরাদের সাথে সারাদিন’ নামের অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ডকুমেন্টারি কাউন্সিল। ধানমন্ডির ইএমকে সেন্টারের আড্ডা কক্ষে হবে এই অনুষ্ঠান।

আয়োজকরা একটি ইভেন্টের মাধ্যমে জানিয়েছেন, এদিন সকালে অনুষ্ঠান শুরু হবে মানজারেহাসীন মুরাদের তোলা আলোকচিত্রের প্রদর্শনীর মধ্য দিয়ে। এরপর থাকবে ‘স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র আন্দোলনের কর্মী হিসেবে আমার অভিজ্ঞতা’ শিরোনামে তাঁর আত্মকথন।

দুপুরের বিরতির পর ‘আজকের দিনে প্রামাণ্যচিত্র নির্মাণের চ্যালেঞ্জ’ র্শীষক একটি গোলটেবিল আলোচনা আয়োজিত হবে। এতে অংশ নেবেন প্রামাণ্যচিত্র নির্মাণ, প্রদর্শন ও দর্শনের সাথে জড়িত ব্যক্তিরা। দিনের শেষ অধিবেশনে চলচ্চিত্রকার মানজারেহাসীন মুরাদ তাঁর তোলা আলোকচিত্রকে কেন্দ্র করে ‘ডকুমেন্টিং মি’ বিষয়ে একটি মাস্টার ক্লাসে বক্তব্য উপস্থাপন করবেন।

মানজারেহাসীন মুরাদের ‘আমাদের ছেলেরা’ ও ‘রোকেয়া’ প্রামাণ্যচিত্র দুটি বেশ প্রশংসিত। সর্বশেষ তিনি নির্মাণ করেছেন ‘এখনো ‘৭১’ নামের আরো একটি প্রামাণ্য চলচ্চিত্র। ২০১৩ সালে শাহবাগ আন্দোলনকে কেন্দ্র করে এই প্রামাণ্যচিত্রটিও ইতিমধ্যে বেশ প্রশংসা পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এখনো ৭১প্রামাণ্যচিত্রমানজারে হাসীন মুরাদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেঞ্চের শক্তি বাড়াতে টি-টুয়েন্টি আদর্শ প্ল্যাটফর্ম: মুশতাক

এপ্রিল ২৫, ২০২৬

টি-টুয়েন্টি দলে মোস্তাফিজ-নাহিদের না থাকাকে সুযোগ হিসেবে দেখছে নিউজিল্যান্ড

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে ফের সক্রিয় ইডি

এপ্রিল ২৫, ২০২৬

ফ্রান্স ও রিয়ালের গুরুত্বপূর্ণ সময়ে চোটে এমবাপে

এপ্রিল ২৫, ২০২৬

৩ মাসের মধ্যেই সড়কে নামছে দেশীয় ইলেকট্রিক যানবাহন

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT