চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের ফলাফল নেতিবাচক হলেও মেনে নেবে আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
আওয়ামী লীগ-নির্বাচনের ফলাফল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেছেন, নির্বাচনের ফলাফল নেতিবাচক হলেও মেনে নেবে আওয়ামী লীগ।

শনিবার ধানম‌ন্ডিতে আওয়ামী লী‌গের সভাপতির রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তি‌নি এসব কথা ব‌লেন।

আবদুর রহমান বলেন: বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যম ও সংস্থার জরিপ এবং প্রতিবেদনে আওয়ামী লীগের জয়ের বিষয় উঠে এসেছে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্র-উন্নয়ন একে অপরের পরিপূরক। গণতন্ত্র না থাকলে উন্নয়ন হয় না। গণতন্ত্র ছিলো বলেই দেশের উন্নয়ন হয়েছে।

তিনি বলেন: আওয়ামী লীগ কোনো ধরনের সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের সংগঠন। জনগণের সমর্থন নিয়েই সবসময় ক্ষমতা এসেছে। বাংলাদেশে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হতে চলেছে ৩০ ডিসেম্বর। এদিন প্রতিটি ব্যালটে নির্ধারণ করা হবে দেশের ভবিষ্যৎ।

জনগণের ব্যালটই হবে ক্ষমতা বদলের এক মাত্র হাতিয়ার, মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা আগামী নির্বাচনে জয়ের মধ্য দিয়ে চতুর্থবারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বিএনপি ও ঐক্যফ্রন্টের সমালোচনা করে আবদুর রহমান বলেন: এদেশের জনগণ কোনো ব্যর্থ নেতৃত্বের সাথে থাকতে চায় না। তারা বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের সন্ত্রাসী ও দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি-জামায়াত অশুভ জোটের সহিংস হামলায় আহত আওয়ামী লীগের ৪৬১ জন নেতাকর্মী আহত হয়েছে এবং ১৮৯ টি নির্বাচনী অফিস ভাংচুর করেছে।

Reneta

নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন: বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে। এটা তাদের অপকৌশল। তাই শেষ মুহূর্তের ফলাফল পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের।

রোববারের নির্বাচনে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

ব্যাংককে ভারতের বিজেপি নেতা রাম মাধবের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের চেষ্টার বিষয়ে জানতে চাইলে আবদুর রহমান বলেন, ‘ক্ষমতার যাওয়ার জন্য বিএনপি নেতারা নানান জায়গায় দৌড়াদৌড়ি করছে। বিজেপি নেতা রাম মাধবের সাথে ব্যাংককে বৈঠক করতে চেয়েছিল, সাড়া পায়নি। তারা জনগণ বিবর্জিত হয়ে এখন প্রাসাদ ষড়যন্ত্রে মেতেছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আহমদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাউসার এবং সহযোগী সংগঠনের নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর

পরবর্তী

কোহলিদের অপেক্ষায় রাখলেন কামিন্স

পরবর্তী

কোহলিদের অপেক্ষায় রাখলেন কামিন্স

বিকেল ৪টায় ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT