চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে ট্রাম্প-রাশিয়া যোগসাজশের সত্যতা দাবি করা মডেল রাশিয়ায় আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র-মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প-রুশ-রাশিয়া-মডেল

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় রুশ সংযোগের ‘প্রমাণ’ আছে বলে দাবি করা বেলারুশীয় মডেল এখন রুশ পুলিশের হেফাজতে।

নাস্তিয়া রিবকা (আসল নাম আনাস্তাসিয়া ভাশুকেভিচ) থাইল্যান্ড থেকে ফেরত পাঠানোর সময় মস্কোর প্রধান বিমানবন্দরে তাকে আটক করা হয়।

রিবকার আইনজীবী দিমিত্রি জাতসারিনস্কি একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা গেছে, রিবকার মতো এক নারীকে চারজন পুরুষ জোর করে একটি হুইলচেয়ারে বসিয়ে নিয়ে যাচ্ছেন, আর ওই নারী তাদের হাত থেকে ছুটে বের হওয়ার চেষ্টা করছেন।

Banglabid

বিবিসি জানায়, ভিডিও দেখে ধারণা করা হচ্ছে ওই নারী ঘুম বা অচেতন করার ওষুধের ঘোরে ছিলেন।

জাতসারিনস্কি দাবি করছেন ওই নারীই ২৭ বছর বয়সী নাস্তিয়া রিবকা। বলছেন, তার ক্লায়েন্টের মস্কো বিমানবন্দর থেকে বেলারুসের রাজধানী মিনস্কের উদ্দেশ্যে একটি কানেকটিং ফ্লাইটে চড়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তাকে ট্রানজিট জোন থেকে আটক করে টেনেহিঁচড়ে রুশ সীমান্তের ভেতর ঢোকানো হয় এবং দ্রুত একটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

 

 

View this post on Instagram

 

Welcome или «Добровольное» пересечение российской границы Анастасией Вашукевич. #настярыбка #адвокат #москва

A post shared by Зацаринский Дмитрий (@advokat_zatsarinsky) on Jan 17, 2019 at 5:11pm PST

Reneta

রুশ পুলিশের এই কাজটি ‘একটি আন্তর্জাতিক কেলেঙ্কারি’ বলে মন্তব্য করেছেন জাতসারিনস্কি।

তবে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে, রিবকা এবং আরও তিনজনকে দেহব্যবসার অভিযোগে মস্কোর শেরেমেতিভো বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। রাশিয়ায় অর্থের বিনিময়ে যৌনকর্মের শাস্তি সর্বোচ্চ ছয় বছরের কারাদণ্ড।

আটক চারজনের মধ্যে রয়েছেন বেলারুসে নিজেকে ‘সেক্স ‍গুরু’ বলে দাবি করা আলেক্সান্ডার কিরিলভ। রিবকার সঙ্গে তিনি থাইল্যান্ডে পুলিশি হেফাজতে ৯ মাস ছিলেন। এরপর একটি থাই আদালত থাইল্যান্ডে বেআইনি ‘যৌন প্রশিক্ষণ কোর্স’ পরিচালনার অভিযোগে তাদের ১৮ মাসের কারাদণ্ড দেন।

পুলিশি হেফাজতে থাকা সময়টাকে কারাদণ্ডের অংশ হিসেবে গণ্য করে সাজা শেষে বৃহস্পতিবার তাদেরকে থাইল্যান্ড থেকে ফেরত পাঠানো হয়।

যুক্তরাষ্ট্র-মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প-রুশ-রাশিয়া-মডেল
নাস্তিয়া রিবকা ও আলেক্সান্ডার কিরিলভ

পুলিশের হেফাজতে থাকা অবস্থায়ই রিবকা ও কিরিলভ রাশিয়ায় আটকা পড়ার ভয়ে আমেরিকান দূতাবাসের কাছে সাহায্যের আবেদন করেন।

ওই সময় রিবকা দাবি করেন, তার কাছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় রুশ হস্তক্ষেপের প্রমাণ রয়েছে, যা তিনি রুশ বিলিয়নেয়ার শিল্পপতি ওলেগ দেরিপাসকার এক সহযোগীর কাছ থেকে পেয়েছিলেন।

দেরিপাসকা অবশ্য এ অভিযোগ অস্বীকার করে উল্টো রিবকা ও কিরিলভের বিরুদ্ধে মামলা করেন এবং জিতেও যান।

বিশ্বজুড়ে রাজনৈতিক পরিসরে ‘হঠকারী কর্মকাণ্ড’ পরিচালনার অভিযোগে যুক্তরাষ্ট্র যে ক’জন রুশ ক্ষমতাশালী ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, ওলেগ দেরিপাসকা তাদের একজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT