চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী প্রক্রিয়া যেন ক্ষতিগ্রস্ত না হয়

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১১:০০ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পথে আরো একধাপ এগিয়ে গেল নির্বাচন কমিশন। রোববার ছিল প্রার্থীদের  দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য নির্ধারিত দিন। এদিন ঋণখেলাপি, কারাদণ্ডাদেশ ইত্যাদি কারণে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার তিনটিসহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। সব মিলিয়ে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশন বলছে, কারো বিরুদ্ধে দুর্নীতির মামলা, কারো বিরুদ্ধে অসত্য তথ্য দেয়া, কারো বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল হয়েছে। ভুল তথ্য কিংবা ফৌজদারি ও দুর্নীতির মামলার কারণে এ পর্যন্ত অনেক আলোচিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

তবে কয়েকটি জায়গায় মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন। যেমন; কুমিল্লায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেএম মুজিবুল হক অভিযোগ করে বলেছেন, তার দেয়া আয়কর রিটার্নের কাগজ সরিয়ে ফেলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

প্রমাণ হিসেবে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে দেয়া মনোনয়নপত্রে যে সকল কাগজপত্র সংযুক্ত করেছেন, তার অনুলিপি দেখিয়েছেন। এমনকি তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থীর পিতার নামে গরমিল থাকার পরও সেটাকে বৈধতা দেয়া হয়েছে বলেও তার অভিযোগ।

কুমিল্লা-৩ আসনে প্রার্থীতা বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের ছেলে আহসানুল আলম কিশোর অভিযোগ করেন, শুধুমাত্র একজন প্রার্থীর প্রার্থীতা টিকিয়ে রাখার জন্য হেভিওয়েট প্রার্থীদের মাঠ থেকে সরিয়ে দেয়া হচ্ছে। তিনি গোপন মিটিংয়ের অভিযোগ করেন রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে।

অবশ্য এর বিপরীত চিত্রও রয়েছে।ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের প্রার্থিতা বাতিলের পর উপযুক্ত কাগজপত্র জমা দিলে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ঢাকা-১৮ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ১৩৮টি মামলার আসামি হলেও তার মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য হয়েছে।

Reneta

অবশ্য প্রার্থীদের সব ধরনের অভিযোগ আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে পারবেন। সেখানে আপিল করে তারা যদি কোনো অন্যায়ের শিকার হন, তার প্রতিকার পাওয়ার সুযোগ আছে। এমন কি নির্বাচন কমিশনেও তারা যদি তাদের প্রত্যাশিত ফল না পান, তার বিরুদ্ধে আদালতে যাওয়ারও সুযোগ পাবেন।

আমরা শুরু থেকেই বলে আসছি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের ভূমিকা হতে হবে স্বচ্ছ। আমরা মনে করি, নির্বাচন কমিশনের চাওয়াও তাই। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, তা শুধরে নেওয়ার সুযোগ আছে। গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই তা করতেই হবে।

আমরা মনে করি, কোনো নেতিবাচক  সিদ্ধান্তের কারণে নির্বাচনী প্রক্রিয়া যেন ক্ষতিগ্রস্ত না হয়। কেননা এই নির্বাচনের সঙ্গে নানাভাবে জাতির ভাগ্য জড়িত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচননির্বাচন কমিশনমনোনয়নপত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬

এত রান করে জিততে পারবে বাংলাদেশ?

জুন ১৯, ২০২৬

অর্ধেকের বেশি ব্যাংক কোনমতে টিকে আছে ,কঠোর না হলে সামনে অশনিসংকেত

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT