চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন বানচাল করতে কালো টাকার ব্যবহার করছে বিএনপি-জামায়াত: আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কালো টাকা দিয়ে প্রভাবিত করার বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি।

মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিনিধিদলের প্রধান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, আজ দুপুরে মতিঝিল থেকে র‌্যাব নগদ আট কোটি টাকা ও দশ কোটি টাকার চেকসহ এক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল ভোটারদের সরাসরি কালো টাকা দিয়ে ভোট ক্রয়ের সময় ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের দুই কর্মীকে ডিবি পুলিশ আটক করে। এসবের দ্বারা প্রমাণ হয় বিএনপি- জামায়াত ও ঐক্যফ্রন্ট কালো টাকা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে।

আখতারুজ্জামান বলেন, দেশের সকল মানুষ যখন ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তখনও বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দেশের সর্বত্র সন্ত্রাস-নৈরাজ্য ও মিছিলে হামলা ও অগ্নিসংযোগ করছে, আবার প্রতিদিন নিজেরাই সহিংসতা সৃষ্টি করে উল্টো নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ দায়ের করছে এবং মিডিয়ায় মিথ্যাচার, অপপ্রচার চালাচ্ছে।

‘‘এমনকি তারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন-নির্যাতন ও ভয়-ভীতি প্রদর্শন করছে। হামলা চালানো হচ্ছে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচনী কার্যালয়ে, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে।’’

তিনি বলেন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা করা হচ্ছে। আজ দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা তিন জন এসআইকে চড় থাপ্পড় মেরে আহত করেছেন ওই আসনের প্রার্থী সুলতান মনসুর আহমেদ। এসব সহিংসতায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে নির্বাচন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

Reneta

এক প্রশ্নের জবাবে আখতারুজ্জামান বলেন, কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে তারা এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনকালো টাকাবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT