চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন নিয়ে রেজানুরের টেলিছবি ‘খেলারামের খেলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

‘‘গ্রামের একটি মেয়ের ধর্ষিত হওয়ার খবর প্রচার মাধ্যমে উঠে আসার পর প্রথমে স্থানীয় পর্যায়ে পরবর্তিতে দেশব্যাপী ব্যাপক তোলপাড় শুরু হয়। সামনে নির্বাচন। কাজেই ধর্ষণের এই ঘটনাকে কাজে লাগিয়ে এক পক্ষ অন্যপক্ষকে ঘায়েল করার ঘৃণ্য প্রতিযোগিতায় মেতে ওঠে। ঢাকা থেকে দেশের প্রায় প্রতিটি টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের প্রতিনিধি ধর্ষিতার খোঁজ নিতে যায়। এই সুযোগে প্রচার মাধ্যমে নিজ নিজ রাজনৈতিক শক্তিকে ফোকাস করার প্রতিযোগিতা শুরু করে বিভিন্ন পক্ষ।

ঢাকা থেকে জাতীয় পর্যায়ের নেতারা আসতে থাকেন। শত শত মোটর সাইকেলে চড়ে মিছিল সহকারে নেতাকে নিয়ে যাওয়া হয় ধর্ষিতার বাড়িতে। ফলে কে কত বড় মিছিল নিয়ে ধর্ষিতাকে দেখতে যাবে তার প্রতিযোগিতাও শুরু হয়। নেতা আসে নেতা যায়। ধর্ষণের বিচার হবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু ধর্ষণের তো বিচার হয়ই না বরং ধর্ষণকারীই প্রতিপক্ষ সব দলের কাছেই আদরনীয় হয়ে ওঠে। তাকেই নিজ নিজ দলে টানতে রাজনীতির কুট কৌশল শুরু হয়। তারপর ঘটতে থাকে একের পর এক রুদ্ধশ্বাসপূর্ণ নানা অপ্রীতিকর ঘটনা।’’

এমন একটি গল্পেই টেলিছবি নির্মাণ করেছেন রেজানুর রহমান। টেলিছবির নাম ‘খেলারামের খেলা’। টেলিছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও লাক্স চ্যানেল আই তারকা সামিয়া অথৈ।

তাদের সাথে আরও অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা মোহাম্মদ বারী, মাহবুবা রেজানুর, মোশারফ হোসেন, মিন্টু সরদার, সুকর্ন হাসান, মনি কানচন সহ সৈয়দপুর ও ঢাকার বিভিন্ন নাট্যসংগঠনের শতাধিক নাট্যকর্মী। টেলিছবিটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা রেজানুর রহমানও।

নীলফামারী জেলার সৈয়দপুর, গাজীপুরের মাওনা ও ঢাকায় বিভিন্ন এলাকায় এই টেলিছবিটির শুটিং হয়েছে। ক্যামেরায় ছিলেন ইভানুল হক কনক। আবহ সঙ্গীতে রয়েছেন বিপ্লব বড়ুয়া। শুক্রবার(২৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে টেলিছবিটি প্রচার হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অথৈচ্যানেল আইটেলিছবিরওনক হাসানরেজানুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT