চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরবের নায়িকা পূজা চেরী, সঙ্গে এভ্রিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

৪ ডিসেম্বর চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘ক্যাশ’ নামের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক নিরব। এ নায়কের বিপরীতে নায়িকা কে থাকবেন তখনও চূড়ান্ত হয়নি।

তবে রবিবার রাতে নির্মাতা সৈকত চ্যানেল আই অনলাইনকে জানান, ‘ক্যাশ’ ছবির জন্য পূজাকে চূড়ান্ত করেছি। তার নায়ক নিরব। রবিবার সন্ধ্যায় পূজাকে ‘ক্যাশ’ ছবিতে চুক্তিবদ্ধ করা হয়েছে।

পরিচালক আরও জানান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মঞ্চ থেকে উঠে আসা এভ্রিল এ ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এর আগে একাধিক নাটক, মিউজিক ভিডিও করলেও ‘ক্যাশ’-ই হতে যাচ্ছে এভ্রিলের প্রথম ছবি।

নিরব, পূজা চেরী, এভ্রিল ছাড়াও ‘ক্যাশ’ ছবির আরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাঞ্জ জন, এল আর খান সীমান্ত, ফারহান খান রিও, জন জাহিদ। আরও একজন নারী বিশেষ চরিত্রে থাকবে। যেটা আপাতত চমক হিসেবেই রাখতে চান জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির।

‘ক্যাশ’ প্রযোজিত হচ্ছে একাধিক নাটক প্রযোজনা করে সুনাম অর্জন করা প্রতিষ্ঠান স্বদেশ এন্টারটেইনমেন্ট এর অর্থায়নে। প্রতিষ্ঠানটির কর্ণধার ফয়সাল আজাদ জানান, ‘ক্যাশ’ ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন তিনি। প্রযোজক জানান, ৩ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে।

পরিচালক সৈকত নাসির বলেন, নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ ছবি করে ফিল্ম বিষয়ে তার ধৈর্য্য আমাকে চরমভাবে আকর্ষণ করেছে। চমৎকার বোঝাপড়া তৈরি হয়েছে৷ তার এই লেগে থাকাই একদিন সাফল্য হয়ে ধরা দেবে৷ এজন্য নিরবের সঙ্গে আবার কাজ করছি।

Reneta

তিনি বলেন, পূজাকে নিয়ে অফিসিয়ালি এটাই প্রথম কাজ হতে যাচ্ছে। সে ভালো অভিনেত্রী। ‘ক্যাশ’র মাধ্যমে সে নতুন কিছুর দিয়ে নিজেকে আবার প্রমাণের সুযোগ পাবে। বাকি যারা আছে প্রত্যেকের চরিত্রই সমানভাবে গুরুত্বপূর্ণ। এটি নায়ক নায়িকা নির্ভর কোনো ছবি না। আমার টার্গেট ওয়ার্ল্ডক্লাস ছবি বানানো।

পরিচালক সৈকত নাসির বলেন, ‘ক্যাশ’ পুরোপুরি মাস্টারমাইন্ড টাইপের কনটেন্ট। শুটিং হবে নির্দিষ্ট জোনে। তাই আগেই কোনোভাবে গল্পের ধারণা দিতে চাই না৷ ছবির গল্প ও সংলাপ লিখছেন আসাদ জামান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এভ্রিলক্যাশক্যাসিনোদেশানিরবপূজা চেরীলিড বিনোদনসৈকত নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

মে ১৪, ২০২৬

ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি

মে ১৪, ২০২৬

​ঠাকুরগাঁওয়ে গৃহবধূ নির্যাতন: শিক্ষকের বাড়িতে ব্যাপক ভাঙচুর, বিক্ষোভ

মে ১৪, ২০২৬

‘হলিউডের জন্য লজ্জা’ মন্তব্যে কান উৎসবে করতালি

মে ১৪, ২০২৬

কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জী: ‘চোর চোর’ স্লোগান

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT