চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিম্নমানের’ খাবারের ভিডিও দেয়া বিএসএফ সদস্য বরখাস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

পাকিস্তান সীমান্তে দায়িত্বরত বিএসএফ সদস্যদের নিম্নমানের খাবার নিয়ে অভিযোগকরী সদস্য তেজ বাহাদুর জাদবকে চাকরিচ্যুত করা হয়েছে।‘মিথ্যা অভিযোগ দেয়া’র কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

জানুয়ারিতে ফেসবুকে দেয়া তেজ বাহাদুরের অভিযোগ করা সেই ভিডিওটি ৮০ লক্ষবার দেখা হয় এবং ভারতজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

ভিডিওটিতে তিনি সৈন্যদের ‘ভরপেট খাবার জোটে না ও নিম্নমানের খবার দেয়া হয়’ বলে অভিযোগ করেন।

তবে ভুক্তভোগী তেজ বাহাদুর এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা বলেছেন বলে বিবিসি জানিয়েছে।

বিএসএফ’র বিবৃতির বরাত দিয়ে দ্য হিন্দু পত্রিকা জানিয়েছে তেজ বাহাদুরকে ‘মিথ্যা অভিযোগ প্রদান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ ও দুটি মোবাইল ফোন রাখা’র কারনে বরখাস্ত করা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, তেজ বাহাদুর দায়িত্বরত অবস্থায় দুটি ফোন ব্যবহার করছিলেন এবং পোষাক ছাড়া ফেসবুকে ছবি দিয়েছেন, যা বিধিমালা পরিপন্থী।

Reneta

বিএসএফ সূত্র আরো জানায়, তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ ছিল এবং ২০১০ সালে তাকে বিচারের মুখোমুখিও হতে হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে ৪০ বছর বয়সী তেজ বাহাদুর জানান, ‘‌খাবার বলতে সকালে আধপোড়া পরোটা ও চা খেতে দেয়া হয়। এতে কোনো তরকারি থাকে না। দুপুরে ডাল, রুটি। ডাল না বলে তাকে লবণ মেশানো হলুদ গোলা পানি বলাই ভালো। দেশের জওয়ানরা দিনে ১১ ঘণ্টা কাজ করেন। এক মূহুর্তও বসার সুযোগ হয় না। কিন্তু এই খাবার খেয়ে এত খাটুনি কি সম্ভব?‌ এমনও হয়, যেদিন খাবার জোটে না। তখন খালি পেটে ঘুমোনো ছাড়া উপায় থাকে না।’‌

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকবিএসএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা আর প্রথম সারির দল নই: জার্মান কোচ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু আমেরিকা সপ্তাহ ২০২৬

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব

জুন ৩০, ২০২৬

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ইমরান-ন্যান্সি

জুন ৩০, ২০২৬

জাপানের খেলোয়াড়কে ‘অসম্মান’ করেছেন ব্রাজিলের কুনহা

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT