চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিপুণ রায়ের অডিওটি বানোয়াট: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন বিএনপির কেন্দ্রীয় নেতা নিপুণ রায় চৌধুরীর ফাঁস করা অডিওকে ‘বানোয়াট’ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন। কোভিড-১৯ সংক্রামণ বৃদ্ধির কারণে রাজধানীর উত্তরার বাসা থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন: সেদিন একটি বেসরকারি টেলিভিশন জনৈক আরমানের সঙ্গে নিপুণ রায়ের কথোপকথনের একটি বানোয়াট অডিও প্রচার করে, যা প্রযুক্তির মাধ্যমে তৈরি করা। এটি বানোয়াট এবং ভিত্তিহীন। নিপুণ রায় একজন আইনজীবী, সক্রিয় মানবাধিকারকর্মী এবং সচেতন রাজনীতিক। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার প্রশ্নই উঠতে পারে না। এটি সম্পূর্ণভাবে ষড়যন্ত্রমূলক এবং তৈরি করা।

করোনার জনসচেতনতা সৃষ্টিতে সরকার ব্যর্থ দাবি করে মির্জা ফখরুল বলেন: স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে যে সচেতনতা সৃষ্টি করার প্রয়োজন ছিল তা করতে সরকার ব্যর্থ হয়েছে। তারা নিজেদেরকে সুরক্ষিত রেখেছে, নিজেরা মাস্ক পরেছেন, ঘর থেকে বের হননি। আর সাধারণ মানুষকে ঠেলে দিয়েছে ঘর থেকে বের হওয়ার জন্য।

তিনি বলেন: নিশ্চয় সবার মনে আছে কীভাবে একবার সব ফ্যাক্টরি খুলে দেওয়া হয়েছে, কীভাবে আবার বন্ধ করা হয়েছে। কীভাবে আবার শ্রমিকদের ফিরিয়ে আনা হয়েছে, কীভাবে অফিসে যেতে বাধ্য করা হয়েছে সমস্ত লোকজনকে। একইসঙ্গে করোনার সুযোগ নিয়ে বিরোধী দলকে দমন করার জন্য এটাকে একটা সুযোগ হিসেবে নিয়েছে কর্তৃত্ববাদী সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের হিউম্যান রাইটসের এবার যে রিপোর্ট বেরিয়েছে সেখানে পরিষ্কার করে বলা আছে, করোনার সুযোগ নিয়ে বিরোধী দলকে দমন করার জন্য কর্তৃত্ববাদী সরকার উঠে-পড়ে লেগেছে। এটাই বাস্তবতা।

বিএনপি মহাসচিব বলেন: বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ফের মামলা দায়ের-গ্রেফতারের ঘটনা আওয়ামী লীগের যে চক্রান্ত তারই একটা অংশ। তারা বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আবারও মিথ্যা প্রচারণা, মিথ্যা মামলা ও গ্রেফতার পথ বেছে নিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আর্জেন্টিনা-মিশর রেফারিং বিতর্ক: যে ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT