চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে এসআই’র ‘আত্মহত্যা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২১, মার্চ ২০২১
জনপদ, পাবনা
A A

আখতারুজ্জামান আখতার: পাবনার আতাইকুলা থানার এসআই (উপপরিদর্শক) হাসান আলী (২৮) নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে থানার ছাদ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। উপপরিদর্শক হাসান আলী যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের আব্দুল জব্বার বিশ্বাসের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) শামিমা আখতার মিলি জানান: হাসান আলী প্রশিক্ষণ শেষ করে এ বছরের ৮ ফেব্রুয়ারি আতাইকুলা থানায় উপপরিদর্শক হিসেবে যোগদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাসুদ আলম জানান: কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। মৃতদেহের কাছ থেকে তার ব্যবহৃত একটি ভাঙা সিম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয়ে মোবাইলে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে ক্ষোভে অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

তিনি আরও জানান: সিআইডির বিশেষ টিম রাজশাহী থেকে রওনা হয়েছে। তারা এসে সুরতহাল দেখার পরই মৃতদেহের ময়নাতদন্ত হবে। এরপর তার মৃতদেহ গ্রামের বাড়ি পাঠানো হবে।

বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাগুলিপিস্তল
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর শান্তি কামনায় ইতিহাস গড়া উইসা

জুন ১৮, ২০২৬

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT