চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের জাত চিনতে পেরেছেন টাইগার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

বলিউডে যেনো বর্তমানে অ্যাকশন হিরোর অপর নাম হয়ে দাঁড়িয়েছেন টাইগার শ্রফ! ইতোমধ্যেই যার প্রমাণ পাওয়া গেছে তার অভিনীত ‘বাগি’, বাগি ২’ এবং সর্বশেষ মুক্তি পাওয়া ‘ওয়ার’ দেখে! 

সম্প্রতি এক সাক্ষাতকারে সেই বিষয়টিই যেনো স্বীকার করলেন টাইগার। বললেন, আমার ভক্ত এবং দর্শকরা আমার থেকে পরীক্ষামূলক কোনো কাজ আশা করে না। সেটা আমি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-২’ ছবিটির মাধ্যমেই বুঝতে পেরেছি। সবাই আমাকে অ্যাকশান অবতারেই দেখতে চায়।

টাইগারের এমন মন্তব্যে একজন সমালোচক তার দিকে প্রশ্ন ছুড়ে দেন তবে কি তিনি সেইভ জোনে থাকার জন্য এবং সিনেমাকে হিট করানোর জন্য অ্যাকশনের বাহিরে কোন চরিত্রে অভিনয় করবেন না?

সমালোচকের প্রশ্নে টাইগার জানান যে, আমি যে ধরনের কাজ করি সেটা নিয়ে আমার সমকালীন কোনো অভিনেতার সঙ্গে নিজেকে তুলনা দিতে চাই না। শুধু তাই নয়, আমি কখনো বরুণ ধাওয়ান কিংবা রণবীর সিংয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসও করবো না। কারণ, আমি তাদের মত কমেডি করতে জানি না। তাই এটাই বলা ঠিক যে, আমি যেমন আছি তেমনই ঠিক আছি।

গত ২ অক্টোবর ভারতের ৪ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ওয়ার’। ছবিতে তার সহঅভিনেতা হৃতিক রোশান। যশরাজ ফিল্মসের ব্যানারে ছবিটির পরিচালনা করেছেন সিদ্বার্থ আনন্দ। এখন পর্যন্ত ছবিটি ২৩০ কোটির বেশী ব্যবসা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ারটাইগারটাইগার শ্রফবরুণ ধাওয়ানবাঘিরণবীর সিংহৃতিক রোশান
শেয়ারTweetPin

সর্বশেষ

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT