চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের গল্পকে বাঁচাতে নির্মাণে ইশতিয়াক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ন ২৬, অক্টোবর ২০২১
বিনোদন
A A

এ প্রজন্মের সুপরিচিত লেখক ইশতিয়াক আহমেদ। গল্প, উপন্যাস, গান লেখার বাইরে নাটক-টেলিফিল্ম পরিচালনা করছেন। সম্প্রতি তিনি বানিয়েছেন নতুন টেলিফিল্ম ‘রংমিস্ত্রী’। যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় দুই তারকা আবদুন নূর সজল ও সারিকা।

এর আগে ‘বিয়ে বিষয়ক জটিলতা’, ‘পরাজয়পর্ব’, ‘ডাকাত’, ‘সাক্ষীমানব’ এবং সর্বশেষ ‘কিশোর গ্যাং’ ওয়েব ফিল্ম পরিচালনা করেন ইশতিয়াক আহমেদ। এবার তিনি বানালেন ‘রংমিস্ত্রী’।

লেখক থেকে পরিচালনায় আসার কারণ জানিয়ে ইশতিয়াক আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, পরিচালনায় এসেছি নিজের গল্পকে বাঁচাতে, নিজের গল্পগুলোকেই নিজের মতো করে বলার চেষ্টা থেকে। আগে চিত্রনাট্য লিখতাম। কিন্তু এদেশে চিত্রনাট্যকারদের মূল্য কম এবং বেশীরভাগ পরিচালকরা অবহেলা করেন। পরিচালনায় মাধ্যমে যতটুকু পারি নিজের গল্প নিজে বলি।

‘রংমিস্ত্রী’ টেলিছবির একটি দৃশ্যে সজল

পরিচালনায় অভিজ্ঞতা জানিয়ে ইশতিয়াক আহমেদ বলেন, গোছানো টিম থাকলে কাজটি সহজ হয়ে যায়। তবে সবকিছু সমন্বয় করে কাজটা দর্শকদের সামনে তুলে আনা কিছুটা কঠিনই। যে কাজটি করি মন দিয়ে করার চেষ্টা করি। এখানেও তাই করছি।

পরিচালনায় পাশাপাশি ‘রংমিস্ত্রী’র চিত্রনাট্য ইশতিয়াক আহমেদের। গল্পের ধারণা দিয়ে তিনি জানান, সজলের সঙ্গে বনেদী পরিবারের মেয়ে সারিকার ঘটনাক্রমে সখ্যতা হয়। ঘটতে থাকে একের পর এক ঘটনা। শেষটা হয় অপ্রত্যাশিত পরিণতির মাধ্যমে।

‘রংমিস্ত্রী’ টেলিছবির একটি দৃশ্যে সারিকা…

‘রংমিস্ত্রী’ নাটক প্রসঙ্গে ইশতিয়াক আহমেদ বলেন, জীবন খুব ছোট। এখানে কিছু বদলাতে সময় লাগে না। সব শ্রেণির মানুষের ক্ষেত্রে এটা সত্য। এবার আমি সেই সত্যাটা একজন রং মিস্ত্রীর জীবন থেকে দেখাতে চেয়েছি। আমার গল্পগুলোতে বলার চেষ্টা থাকে জীবন চিন্তার চেয়ে বিস্ময়কর। এখানেও তাই।

Reneta

ইতোমধ্যে ‘রংমিস্ত্রী’র শুটিং শেষ হয়েছে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন কচি খন্দকার, প্রিয়ন্তি গোমেজ, রাজু আহসান, শেখ স্বপ্না, রিয়া বর্মন, সৈকত ইসলাম, আরাবী মাহমুদ নোমান প্রমুখ।

নির্মাতা ইশতিয়াক আহমেদ জানান, বুধবার ২৭ অক্টোবর দুপুর ৩টায় চ্যানেল আইয়ের পর্দায় টেলিফিল্মটি প্রচারিত হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আবদুন নূর সজলইশতিয়াক আহমেদকচি খন্দকারচ্যানেল আইলিড বিনোদনশেখ স্বপ্নাসারিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

মোনাজাতের মাধ্যমে ভোটদান শুরু করলেন কিশোরগঞ্জের ভোটাররা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ: ইইউ পর্যবেক্ষক প্রধান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
কক্সবাজার-১ আসন  বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ভোট দিচ্ছেন, ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT