চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিকোলস-ব্লান্ডেলের প্রতিরোধে লড়াইয়ের পুঁজি কিউইদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ১০০তম আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে চ্যালেঞ্জিং লক্ষ্য পেয়েছে টাইগাররা। টানা তিন জয়ের জন্য স্বাগতিক ব্যাটসম্যানদের করতে হবে ১২৯ রান।

রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের তৃতীয়টিতে টম ল্যাথামের দলের বিপক্ষে টসে হেরে আগে বোলিংয়ের আমন্ত্রণ পান মাহমুদউল্লাহরা। বলে শুরুর অর্ধে নিয়মিত বিরতিতে উইকেট তুলেছেন মোস্তাফিজ-সাইফউদ্দিনরা।

ইনিংসের পরের অর্ধে প্রতিরোধের মুখে পড়ে বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১২৮ পর্যন্ত যায় নিউজিল্যান্ড।

শুরুটা করেছিলেন মোস্তাফিজুর রহমান। ১০ বলে ১৫ করা ফিন অ্যালেনকে কাটারে মাহমুদউল্লাহর ক্যাচ বানান। নিজের প্রথম ওভার উইকেট-মেডেন করেন বাঁহাতি পেসার।

পরের আঘাত সাইফউদ্দিনের। ২০ বলে ২০ করা উইল ইয়াংকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। তৃতীয় আঘাতও পেস-অলরাউন্ডারের, এবার রানের খাতা খোলার আগেই এলবিতে সাজঘরের পথ দেখান কলিন ডি গ্র্যান্ডহোমকে।

আরেক ওপেনার রাচিন রবীন্দ্র টিকে ছিলেন। তাকে ফেরাতে এগিয়ে আসেন অধিনায়ক মাহমুদউল্লাহ। বোল্ড করেন। ২০ বলে ২০ রানের ইনিংস থামে।

Reneta

দ্বিতীয় ম্যাচের অপরাজিত ফিফটিয়ান টম ল্যাথাম এদিন করতে পেরেছেন সবে ৫ রান। প্রতিপক্ষ অধিনায়ককে ফিরতি ক্যাচে সাজঘরে পাঠান মেহেদী হাসান।

প্রথম ম্যাচে ৬০ রানে গুঁটিয়ে যাওয়া নিউজিল্যান্ড তখন ১০.৫ ওভারে ৬২ রানে ৫ উইকেট হারিয়ে বসেছে। উইকেটে হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। এই দুজন পরে প্রতিরোধ গড়ে বসেন।

নিকোলস ও ব্লান্ডেল ৫৫ বলে গড়েন অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি। নিকোলস অপরাজিত থাকেন ৩৬ রানে, ৩ চারে ২৯ বলের ইনিংস তার। ব্লান্ডেল সমান চারে ৩০ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

মেহেদী ৪ ওভারে ২৭ রানে এক উইকেট নেন। ২ ওভারে ১০ রানে উইকেটশূন্য নাসুম। সাকিব উইকেটশূন্য ৪ ওভারে ২৪ রানে। ৪ ওভারে এক মেডেনে ২৯ রানে ১ উইকেট মোস্তাফিজের। ২ ওভারে ১০ রানে ১ উইকেট মাহমুদউল্লাহর। ৪ ওভারে ২ উইকেট নিয়ে ২৮ রান খরচ সাইফউদ্দিনের।

গত বুধবার নিউজিল্যান্ডকে ৬০ রানে গুঁড়িয়ে ৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। শুক্রবার ৪ রানে জিতে করে ২-০। রোববার জিতলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ হবে নিশ্চিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহলিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT