গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগ থাকা মার্কিন এক কূটনীতিককে বহিষ্কার করেছে নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্র অভিযুক্তের উপর থেকে ‘কূটনীতিক হিসেবে দায়মুক্তি’ তুলে না নেয়ায় এমন পদক্ষেপ দেশটির। তবে অভিযুক্ত কূটনীতিকের অপরাধ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
কূটনীতিকের বিরুদ্ধে গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। কিন্তু ওয়াশিংটন তার ওপর থেকে ‘কূটনীতিক হিসেবে দায়মুক্তি’ তুলে নিতে অস্বীকার করে।
ওয়াশিংটন ওয়েলিংটনে নিযুক্ত ওই কূটনীতিকের ওপর থেকে ‘কূটনীতিক হিসেবে দায়মুক্তি’ তুলে না নেয়ায় নিউজিল্যান্ড কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়, ওই কূটনীতিক ভাঙ্গা নাক ও চোখে আঘাতজনিত কালশিটে দাগ নিয়ে গত সপ্তাহে নিউজিল্যান্ড ত্যাগ করেন।







