চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডে অ্যাসল্ট রাইফেল ব্যবহারে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নিউজিল্যান্ডে অ্যাসল্ট রাইফেল, সব ধরনের সেমি-অটোমেটিক অস্ত্র এবং উচ্চক্ষমতার ম্যাগজিন (আগ্নেয়াস্ত্রের গুলিভর্তি অংশ) নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন।   

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলায় ৫০ জন নিহতের ঘটনার পর এমন সিদ্ধান্ত এলো।

বৃহস্পতিবার ওয়েলিংটনে একটি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ ঘোষণা দিয়ে জানান, গত শুক্রবার সন্ত্রাসী হামলায় ব্যবহার হয়েছে এমন প্রতিটি সামরিক ধরনের অস্ত্র নিষিদ্ধ করা হবে।

আগামী ১১ এপ্রিল এই সংক্রান্ত আইন পাসের পর তা তাৎক্ষণিকভাবে কার্যকরের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এর আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছিলেন, তার মন্ত্রিপরিষদ ‘নীতিগতভাবে’ অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠিন করার ব্যাপারে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছে।

আরডার্ন বলেন, ‘যাতে সহজেই যে কেউ অস্ত্র হাতে না পায়, সে জন্য নিউজিল্যান্ডের অস্ত্র আইনে পরিবর্তন আনতে আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি।’

Reneta

গত শুক্রবার স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ২৮ বছর বয়সী ট্যারান্ট ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর অতর্কিতে বন্দুক হামলা চালান।

ওই হামলায় নিহতের সংখ্যা ৫০। আহত হন আরো অন্তত ৪৭ জন।

সেদিন মসজিদে নামাজ আদায় করতে গেলেও একটু দেরিতে যাওয়ায় বেঁচে যান ওই সময় নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রাইস্টচার্চ হামলাজ্যাসিন্ডা আরডার্ননিউজিল্যান্ডেমসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে চোরের হানা, ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম গায়েব

জুন ১৩, ২০২৬

মিরাজ ভালো আছেন, তৃতীয় ওয়ানডের দলে শেখ মেহেদী

জুন ১৩, ২০২৬

নাঈম হাসানের সঙ্গে যা হয়েছে, কোনভাবেই গ্রহণযোগ্য নয়

জুন ১৩, ২০২৬

ফুটবলের মহামঞ্চে ‘লাল-সবুজ’, আলোচনায় সঞ্জয়ের পোশাক!

জুন ১৩, ২০২৬

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT