‘নিজেকে ধর্ষিতা নারীর মতো মনে হত’ এমন বিতর্কিত মন্তব্যের পর সালমান খানের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। আগামী সাত দিনের মধ্যে ওই নোটিশের জবাব চাওয়া হয়েছে।
জাতীয় মহিলা কমিশনের প্রধান ললিতা কুমারমঙ্গলম বলেছেন, এটা ভেবে আমাদের লজ্জা লাগে এমন পাবলিক ফিগার এত দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলেন। কমিশনের তরফে সালমানকে নিঃশর্তে ক্ষমা চাইতে বলা হয়েছে।
যদিও ওই মন্তব্যের কয়েক মুহূর্ত পরেই সালমান বলেন, আমার মনে হয়, এ ভাবে বলাটা ঠিক হয়নি।
সালমানের এই মন্তব্যের জেরে সমাজের বিভিন্ন স্তরে প্রবল সমালোচনা শুরু হয়েছে। বিজেপি নেত্রী শাইনা সালমানের এই মন্তব্যের জন্য অবশ্যই ক্ষমা চাওয়া উচিত।
সালমান যে নারীদের সম্মান করেন তা আমরা জানি, এ কথা যদি ভুলবশত বলে থাকেন তা হলে সেই ভুলের জন্যও ক্ষমা চাওয়া উচিত।








