চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়ক হয়েও পার্শ্বচরিত্রে অপূর্ব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২২
বিনোদন
A A

যে কোনও ক্ষেত্রেই কিছু মানুষ আছেন, যারা সত্যিকারের নায়ক হয়েও পড়ে থাকেন আলোচনার বাইরে বা পার্শ্বচরিত্রে। শীর্ষ টিভি নায়ক জিয়াউল ফারুক অপূর্বর এবারের পরিস্থিতিটাও অনেকটা তাই।

সম্প্রতি তিনি শুটিং শেষ করেছেন সিএমভি’র ঈদ বিশেষ নাটক ‘প্রিয়জন’। খন্দকার মেহেদী হাসানের রচনায় যৌথভাবে এটির চিত্রনাট্য তৈরি করেছেন মহিদুল মহিম ও সোহাইল রহমান। আর নাটকটি নির্মাণ করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা মহিদুল মহিম।

নির্মাতা জানান, এবারের নাটকের গল্পটি বেশ আলাদা। যেখানে জিয়াউল ফারুক অপূর্ব এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যা সমাজের প্রতিটি সেক্টরেই বিদ্যমান। অর্থাৎ, প্রিয়জনের জন্য জীবন উৎসর্গ করেও পড়ে থাকেন অবহেলায়। এতে অপূর্বর বিপরীতে আছেন সাবিলা নূর।

এই গল্পে অপূর্বর নাম শুভ। পরিবারে বাবা, বড় ভাই ও ভাবী আছেন। শুভর চাকরি নেই, তাই পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে কটু কথা শুনতে হয় প্রায়শই। গল্পের নায়িকা তমা, মানে সাবিলা নূরের সঙ্গে অপূর্বর পরিচয় হয় ট্রেনে। মেডিকেলে পড়ছে। পরিচয়ের পর দু’জনার প্রেম হতে সময় লাগে না। যদিও সেই সম্পর্ক টেনে নিতে অসংখ্য বাধার মুখে পড়তে হয় তাদের। ‘প্রিয়জন’ গল্পের শুরুটা এভাবে হলেও শেষটা অনেক জটিল। কারণ, নায়ক অপূর্ব নানা কারণেই পড়ে থাকেন পার্শ্বচরিত্রে!

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, এবারের ঈদের বিশেষ চমক হিসেবে রোজার মধ্যেই ‘প্রিয়জন’ উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের গোল্ডেন বল বুটের দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে আছেন এমবাপ্পেও

জুলাই ১৭, ২০২৬
Ukraine vs Russia concept flags on wall with crack. Ukraine Russia war crisis, economy, political conflict, relationship concept

রাশিয়া-ইউক্রেনে নতুন করে হামলা, শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ

জুলাই ১৭, ২০২৬

অল্প বৃষ্টিতেই তেজগাঁওয়ের শাহীনবাগে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ

জুলাই ১৭, ২০২৬

জীবনযাত্রা ও মানসিক চাপে বাড়ছে ভার্টিগোর ঝুঁকি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বব্যাংকের নামে ঋণের প্রলোভন, তারেক রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT