প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি এবং বিশ্বব্যাংকের লোগো ব্যবহার করে ক্ষুদ্রঋণ দেওয়ার কথা বলে প্রতারণা করছে একটি চক্র। অনলাইনে অ্যাকাউন্ট খুলে লগইন করলেই মিলছে ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের আদলে ডেমো কার্ড। যদিও বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান জ্যঁ পেম বলছেন, সরকার ছাড়া কোনো ব্যক্তিকে ঋণ দেয় না বিশ্বব্যাংক গ্রুপ। এটি স্রেফ ঠগবাজি। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও অভিযোগ দিয়েছেন তিনি। কিন্তু মানুষকে ঠকিয়ে সর্বস্বান্ত করা ঠেকানো যাচ্ছে না।






