চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরনগরে হামলা: সাইবার ক্যাফের মালিক ৪ দিনের রিমান্ড

৫:১৬ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সহিংসতার নেপথ্যে ফেসবুক স্ট্যাটাস দেয়ার অভিযোগে সাইবার ক্যাফে মালিক জাহাঙ্গীরকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীরকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের আদালতে হাজির করা হয়। পুলিশ জাহাঙ্গীরের ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাশ্রীপাড়া নৌকাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।

জাহাঙ্গীর নাসিরনগর উপজেলার হরিপুরের আলামীন সাইবার ক্যাফের মালিক। নাসিরনগর হামলার  ঘটনায় এখন পর্যন্ত মোট ১০২জনকে গ্রেফতার করা হয়েছে।

২৮ অক্টোবর নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস (২৭) নামে এক যুবকের ফেসবুকে পোস্টে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তার ফেসবুক অাইডি নকল করে অন্য কেউ এই কাজ করেছে।

ওই ঘটনার একদিন পর এর প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামের দুটি সংগঠন সমাবেশ করে। সেই সমাবেশ চলাকালে সদরের হিন্দুপাড়াগুলোতে ব্যাপক হামলা ও লুটপাট চালানো হয়। হামলাকারীরা বেশ কয়েকটি মন্দিরে প্রতীমাও ভাঙচুর করে।

Reneta

এরপর ৪ নভেম্বর রাতে একইভাবে ৫টি ঘর ও ১টি মন্দিরে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এসব ঘটনায় একটি মন্দিরের পুরোহিত বাদী হয়ে আড়াইহাজার জনকে আসামী করে দুটি মামলা করেন। পাশাপাশি পুলিশ বাদী হয়ে তিনশ ব্যক্তিকে আসামী করে আরো দুটি মামলা দায়ের করে।

এ ছাড়া ঘটনাতদন্তে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে পৃথক দুটি ও পুলিশ সদর দপ্তর থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসিরনগর হামলাব্রাক্ষণবাড়িয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT